Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় প্রথম মাঙ্কি পক্সের আশঙ্কা, মেদিনীপুরের ছাত্র ভর্তি কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো:‌ মাঙ্কি পক্স (Monkey Pox) হতে পারে, এই সন্দেহে রাজ্যে প্রথম এক রোগীকে চিহ্নিত করা হয়েছে। ইউরোপ ফেরত ওই যুবককে ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তাঁর নম

বাংলায় প্রথম মাঙ্কি পক্সের আশঙ্কা, মেদিনীপুরের ছাত্র ভর্তি কলকাতায়

শেষ আপডেট: 8 July 2022 18:09

দ্য ওয়াল ব্যুরো:‌ মাঙ্কি পক্স (Monkey Pox) হতে পারে, এই সন্দেহে রাজ্যে প্রথম এক রোগীকে চিহ্নিত করা হয়েছে। ইউরোপ ফেরত ওই যুবককে ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ যুবকের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। তাঁর নমুনা সংগ্রহ করে পুণের হাসপাতালে পাঠানো হয়েছে (Monkey Pox)।

জানা গেছে, দিন কয়েক আগেই ইউরোপের একটি দেশ থেকে ফিরেছেন তিনি। গায়ে ‘র‌্যাশ’–সহ মাঙ্কি পক্সের অন্যান্য উপসর্গ নিয়ে ওই যুবককে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কি পক্স হতে পারে বলে সন্দেহ হওয়ায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পুণের হাসপাতালে। এখন তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাজরা বলেছেন, ‘‌ওই যুবকের বাড়ি ঘাটালের ১৬ নম্বর ওয়ার্ডে। গায়ে র‌্যাশ নিয়ে ওই যুবক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। সন্দেহ করা হচ্ছে, তাঁর মাঙ্কি পক্স হয়ে থাকতে পারে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত এখনই কিছু বলা যাচ্ছে না।’

বর্ধমানে বিষমদ কাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা! শহরজুড়ে বন্ধ মদের দোকান


```