Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মনোযোগী পড়ুয়া হনুমান! স্কুলে বন্ধুদের সঙ্গে খেলে, টিফিন খায়, পবনপুত্রের উৎপাতে অতিষ্ঠ কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো: স্কুল ভর্তি ছাত্রছাত্রী, তবে তাদের মধ্যে একজন একটু আলাদা। ইয়া লম্বা ল্যাজ ঝুলিয়ে সে এসে বসে ক্লাসরুমে, মন দিয়ে পড়া শোনে, টিফিনে খেলে বন্ধুদের সঙ্গে, খাবার খায় ভাগ করে (monkey plays with students)। তবে আনন্দের আতিশয্যে মাঝে

মনোযোগী পড়ুয়া হনুমান! স্কুলে বন্ধুদের সঙ্গে খেলে, টিফিন খায়, পবনপুত্রের উৎপাতে অতিষ্ঠ কর্তৃপক্ষ

শেষ আপডেট: 4 September 2023 05:52

দ্য ওয়াল ব্যুরো: স্কুল ভর্তি ছাত্রছাত্রী, তবে তাদের মধ্যে একজন একটু আলাদা। ইয়া লম্বা ল্যাজ ঝুলিয়ে সে এসে বসে ক্লাসরুমে, মন দিয়ে পড়া শোনে, টিফিনে খেলে বন্ধুদের সঙ্গে, খাবার খায় ভাগ করে (monkey plays with students)। তবে আনন্দের আতিশয্যে মাঝেমধ্যে বন্ধুদের আঁচড়েও দেয় সে। দাসপুরের সাগরপুর স্যার আশুতোষ হাইস্কুলের কর্তৃপক্ষ আপাতত তাঁদের এই না-মানুষ ছাত্রটিকে নিয়ে বেজায় বিড়ম্বনায়।

হাইস্কুলের মধ্যেই বেশ কিছুদিন ধরে বাসা বেঁধেছে এক হনুমান (monkey plays with students)।

ইতিমধ্যেই পড়ুয়াদের সঙ্গে বন্ধুত্বও পাতিয়ে ফেলেছে সে। প্রথমদিকে সব ঠিকঠাকই ছিল। তবে পবন পুত্রের মতিগতি বোঝা দায়। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে ইতিমধ্যেই সে আঁচড়ে দিয়েছে কয়েকজন পড়ুয়াকে। কখনও তাদের খাবার নিয়ে দুষ্টুমি করে পালিয়ে যাচ্ছে সে। আর হনুমানের এহেন দুষ্টুমিতে ছাত্রছাত্রীরা মজা পেলেও আতঙ্কিত হয়ে পড়ছেন তাঁদের অভিভাবকরা।

monkey plays with students at Daspur school

সেই কারণেই এবার বনদফতরকে খবর দেওয়া হয়েছে আশুতোষ হাইস্কুলের তরফে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মানস কুমার মান্না জানান, 'প্রথমে সব ঠিকই ছিল, তবে মাঝে মাঝে বাঁদরামি বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। বিপদে পড়ছে পড়ুয়ারা।' তিনি জানান, হনুমানটি ইদানিং দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের দিকে। ফলে ভয় পাচ্ছে পড়ুয়ারাও।

এ প্রসঙ্গে বনদফতর কর্মী অসিত বরণ মুখোপাধ্যায় বলেন, ঘটনাটি জানা ছিল না, অবিলম্বে হনুমানটি ধরার ব্যবস্থা করা হবে। তাঁর মতে, হনুমান যেখানে খাবারদাবার পায় সেখানেই থেকে যায়। ওই স্কুল থেকে নিয়মিত খাবার পাওয়ার ফলেই সেখানে থেকে গেছে হনুমানটি।

গরমের ছুটির পরই স্কুল খোলার পর দেখা যায় স্কুলেই আস্তানা গেড়েছে সেই হনুমান। টিফিনে কখনও বল নিয়ে এসে পড়ুয়াদের হাতে দেয় সে। আবার কখনও দুষ্টুমি করে বল নিয়ে পালিয়েও যায়। মনমেজাজ ভাল থাকলে বন্ধুদের কাঁধে চেপে স্কুলের মাঠে ঘুরে বেড়াতেও দেখা গেছে তাকে। তবে সুখের দিন এবার হয়তো শেষ হতে চলেছে তার। খুব তাড়াতাড়িই বন দফতরের তত্ত্বাবধানে তাকে হয়তো মানুষ বন্ধুদের ছেড়ে আবার ফিরে যেতে হবে স্বজাতির বন্ধুদের কাছে।

‘কাউন্টডাউন, থ্রি, টু, ওয়ান… প্রয়াত ভালারমাথি,’ চন্দ্রযান নামার খবর বিশ্ব শুনেছিল এই বিজ্ঞানীর কণ্ঠেই


```