Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির ধাক্কায় মৃত্যু মা-হনুমানের, কেঁদে আকুল ছানা! দেহ ঘিরে বসে বাকিরা, মর্মান্তিক দৃশ্য দুর্গাপুরে

দ্য ওয়াল ব্যুরো: মানুষের মতোই পশু পাখিরাও যে আবেগ-অনুভূতি সম্পন্ন তার প্রমাণ আগেও মিলেছে বহুবার। হাতি, হনুমানের মতো বেশ কিছু প্রাণী রয়েছে, যারা বুদ্ধি এবং অনুভূতি দুদিক থেকেই মানুষের খুব কাছাকাছি। প্রিয়জন হারানোর বেদনা যে তাদেরও কিছু কম নয়

গাড়ির ধাক্কায় মৃত্যু মা-হনুমানের, কেঁদে আকুল ছানা! দেহ ঘিরে বসে বাকিরা, মর্মান্তিক দৃশ্য দুর্গাপুরে

শেষ আপডেট: 25 May 2023 04:18

দ্য ওয়াল ব্যুরো: মানুষের মতোই পশু পাখিরাও যে আবেগ-অনুভূতি সম্পন্ন তার প্রমাণ আগেও মিলেছে বহুবার। হাতি, হনুমানের মতো বেশ কিছু প্রাণী রয়েছে, যারা বুদ্ধি এবং অনুভূতি দুদিক থেকেই মানুষের খুব কাছাকাছি। প্রিয়জন হারানোর বেদনা যে তাদেরও কিছু কম নয়, তার প্রমাণ মিলল ফের। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল একটি পূর্ণবয়স্ক হনুমানের (monkey died in accident)। তারপর থেকেই তার দেহ আগলে বসে রয়েছে দলের বাকি হনুমানরা। কারও চোখ দিয়ে জল ঝরে পড়ছে অঝোরে। কেউ আগলে রাখছে শোকবিহ্বল বন্ধুকে।

ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের (Durgapur news) অন্ডালের। জানা গেছে, উখড়ার শ্যামসুন্দরপুর এলাকায় বৃহস্পতিবার সকালে একসঙ্গে একটি বড় রাস্তা পার হচ্ছিল একদল হনুমান। সেই সময় হঠাৎ করে সেখানে চলে আসে একটি চার-চাকার গাড়ি। দ্রুতগতিসম্পন্ন গাড়িটি হনুমানগুলিকে সামনে দেখেও ব্রেক কষারও সুযোগ পায়নি। তার আগেই একটি পূর্ণবয়স্ক হনুমানকে ধাক্কা মেরে বসে সেটি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় হনুমানটির (monkey died in accident)।

এরপরেই তার মৃতদেহ আগলে রাস্তায় বসে পড়ে দলের বাকিরা। মনুষ্যেতর হলে কী হবে, প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় আকুল তারাও। দেখা যায়, মৃত হনুমানটির দেহ আগলে বসে থাকা বাকিদের কারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত হনুমানটির সঙ্গে একটি শাবক ছিল। মায়ের মৃত্যুতে আকুল হয়ে পড়েছে সেও। কিছুতেই মৃত মাকে ছেড়ে একচুল নড়ছে না ছানা হনুমানটি।

ঘটনা দেখে এলাকাবাসীরও চোখে জল। তাঁরা জানিয়েছেন, তাঁরা একাধিকবার মৃত হনুমানটির দেহ সরানোর চেষ্টা করলেও সফল হননি। কেউ সেটি তুলতে গেলেই বাকি হনুমানরা রে-রে করে তেড়ে আসছে। বাধা দিচ্ছে সকলকে।

ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে উখড়া বনদফতরে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মা-র সঙ্গেই উচ্চমাধ্যমিকে প্রতিযোগিতা ছেলের, নম্বরে এগিয়ে রইলেন কে


```