Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মনের জানালা বই', ৬০ বছরে অভিনব মণ্ডপ ভাবনা অরুণাচল পল্লীমঙ্গলের, উদ্বোধনে জয় গোস্বামী

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কলকাতা ছাড়িয়ে এখন জেলাতেও চমক দিচ্ছে থিমের পুজো। এসেছে অভিনবত্ব। উত্তর ২৪ পরগনার অরুণাচল পল্লীমঙ্গল দুর্গোৎসব (Durga Puja) কমিটির ষাট বছর পূর্তি উপলক্ষে এবার তাদের মণ্ডপের থিম হল 'মনের জানালা বই' (Moner Jan

'মনের জানালা বই', ৬০ বছরে অভিনব মণ্ডপ ভাবনা অরুণাচল পল্লীমঙ্গলের, উদ্বোধনে জয় গোস্বামী

শেষ আপডেট: 29 September 2022 18:32

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কলকাতা ছাড়িয়ে এখন জেলাতেও চমক দিচ্ছে থিমের পুজো। এসেছে অভিনবত্ব। উত্তর ২৪ পরগনার অরুণাচল পল্লীমঙ্গল দুর্গোৎসব (Durga Puja) কমিটির ষাট বছর পূর্তি উপলক্ষে এবার তাদের মণ্ডপের থিম হল 'মনের জানালা বই' (Moner Janala Boi)। দুটি পুস্তক প্রকাশনা এই দুর্গোৎসবে তাদের বইয়ের সম্ভার নিয়ে যোগ দিয়েছে।

Durga Puja, Joy Goswami

বৃহস্পতিবার, চতুর্থীর সন্ধ্যায় প্রদীপ জ্বেলে দেবী মূর্তি ও মণ্ডপের উন্মোচন বরেণ্য কবি জয় গোস্বামী (Joy Goswami)। এছাড়াও ছিলেন আনন্দ পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ পার্থপ্রতিম মজুমদার। উপস্থিত ছিলেন সাহিত্যিক ডক্টর সুদর্শন সেন এবং দোলনচাঁপা দাশগুপ্ত। এছাড়াও ছিলেন স্থানীয় পুরপিতা সম্রাট চক্রবর্তী মহাশয়, যিনি এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষকও।

Durga Puja, Joy Goswami

পুজোর থিম কেন বই? উদ্যোক্তারা বলছেন, বই হল মানুষের জ্ঞান বিকাশের বন্ধু। দুর্গোৎসবের মতো সর্বজনীন উৎসব হল সব জ্ঞানের আলো প্রজ্জ্বলনের সেরা মঞ্চ। ঘরের জানালা খুললেই যেমন আলো বাতাস হু হু করে ঢুকে ঘরকে আলোকিত করে, মনের জানালাও খুলে দিতে হয়। তবেই মনের মধ্যে এসে পড়ে সারা বিশ্বের জ্ঞানের আলো। ভাল খাদ্যবস্তুতে পেট ভরে কিন্তু ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে’।

ভোগে ইলিশ ভাজা-পান্তাভাত, দেবীকে জোড়া শাড়ি পরিয়ে হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো


```