Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মলয় ফের ইডি-র হাজিরা এড়ালেন, এবার কী কারণ দেখালেন রাজ্যের মন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি-র (ED) হাজিরা এড়ালেন মলয় ঘটক (Moloy Ghatak)। সূত্রের খবর, চিঠি দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তাঁর না আসার বিষয়টা জানিয়েছেন ইডিকে। রাজ্যের মন্ত্রী চিঠিতে

মলয় ফের ইডি-র হাজিরা এড়ালেন, এবার কী কারণ দেখালেন রাজ্যের মন্ত্রী

শেষ আপডেট: 25 July 2023 07:46

দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি-র (ED) হাজিরা এড়ালেন মলয় ঘটক (Moloy Ghatak)। সূত্রের খবর, চিঠি দিয়ে কেন্দ্রীয় এজেন্সিকে তাঁর না আসার বিষয়টা জানিয়েছেন ইডিকে। রাজ্যের মন্ত্রী চিঠিতে লিখেছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি যেতে পারছেন না।

গত ২৬ জুন মলয় ঘটককে ইডি তলব করেছিল। সেইসময় পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী। তার আগে, ২০ জুনও তাঁকে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। সেই হাজিরাও এড়িয়ে যান মলয়। এই নিয়ে একাধিকবার দিল্লিতে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে তাঁকে, কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে দিল্লি যাননি রাজ্যের মন্ত্রী।

কয়লা পাচার মামলার তদন্তে নেমে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল মলয় ঘটকের বাড়িতে। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই।

এর পরে ইডি-র ডাকাডাকির বিষয়টি নিয়ে মলয় সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বাংলার আইনমন্ত্রীকে অন্তত ১৫ দিনের সময় দিয়ে ডাকতে হবে।

ইডি সূত্রে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই প্রতিবার ১৫ দিন সময় দিয়ে মলয়কে ডাকা হচ্ছে। কিন্তু কোনওবারই তিনি আসছেন না। বিষয়টি আদালত অবমাননার পর্যায়ে যাচ্ছে বলে মনে করছে ইডি। এ ব্যাপারে কেন্দ্রীয় এজেন্সি পরবর্তী পদক্ষেপ কী করবে তা ঠিক করতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে বলেও ইডি সূত্রে খবর।

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, ওড়িশায় নিম্নচাপ, বাংলায় তুমুল ঝড়বৃষ্টি হবে কবে


```