
শেষ আপডেট: 28 September 2018 10:22
তাঁর কথায়, “গোটা দেশে এখন খুনের রাজনীতি চলছে। প্রশ্ন করলেই খুন করে দিচ্ছে। খুনখারাপির রাজনীতি কোন সমাজের ভাল করেছে? বাম কর্মী বা যুক্তিবাদীদের শুধু খুন হতে হচ্ছে তা তো নয়। এবিভিপি, আরএসএস কর্মীরাও খুন হচ্ছেন। আর এ নিয়ে দেশের সরকার কার্যত নীরবতা পালন করছে।”
সরাসরি বাম রাজনীতির মঞ্চে আসা এই তাঁর প্রথম নয়। গত বছর ডিওয়াইএফআই-এর কর্নাটক রাজ্য সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, তারপর তাঁকে হুমকি শুনতে হয়েছিল। কিন্তু তিনি যে তাঁর অবস্থান থেকে সরছেন না, তা পষ্টাপষ্টি জানিয়ে দেন এ দিন। বলেন, ‘আমায় প্রথমে কংগ্রেসের লোক বলে ব্র্যান্ডিং করল ওঁরা(পড়ুন বিজেপি)। তারপর বলল বাম। আমি বাম-ডান-সেন্টার বুঝিনা। তবে এই দেশের এই পরিস্থিতিতে প্রশ্ন করলে যদি কেউ আমায় বাম বলে খুশি হন তাহলে আমি বাম। কিন্তু প্রশ্ন করা থামাব না। সে আমাকে যাই বলা হোক।’
এ দিন সকাল আটটা নাগাদ কলকাতায় পা রাখেন প্রকাশ রাজ। তারপর খানিকক্ষণ ভিআইপি রোডের ধারের একটি হোটেলে বিশ্রাম নিয়ে বেলা সাড়ে দশটা নাগাদ পৌঁছন ডানকুনিতে।
বেঙ্গালুরুতে প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার পর বিজেপি-র রাজনীতির বিরুদ্ধে ব্যাপক সরব হন প্রকাশ। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনায় নিজের অবস্থান জানিয়েছেন তিনি। সমালোচনা করেছেন কেন্দ্রের মোদী সরকারের। এ দিন প্রকাশ বলেন, ‘প্রশ্ন করলেই বলছে আর্বান নকশাল। তোমরা যদি আর্বান নকশাল বলো আমি বলব আর্বান চোর। উত্তর দিন, রাফায়েলে কী হয়েছে? কালো টাকা কোথায় গেল? উত্তর দিন জিএসটি করে দেশের অর্থনীতির কী খোলনলচে বদলে গেছে? চারিদিকে শুধু নীতিপুলিশি আর গণপিটুনি চলছে। আর দেশের প্রধানমন্ত্রীর চোখ-মুখ সব বন্ধ! না দেখছেন, না কিছু বলছেন।”
ডিওয়াইএফআই-এর সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে প্রকাশ বলেন, ‘শুধু মুখে বলে এর সমাধান হবে না। বড় আন্দোলন গড়ে তুলুন।’ বিজেপি-র উদ্দেশে এই দক্ষিণী সুপারস্টার বলেন, ‘ওঁরা ভোট ভিক্ষে চেয়েছিল। মানুষ ভোট দিয়েছিল। আর এখন মানুষকেই প্রশ্ন করতে দিচ্ছে না।” কয়েকদিন আগেই বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ একটি জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন, যে যাই বলুন। আগামী পঞ্চাশ বছর বিজেপি ক্ষমতায় থাকবে। এ প্রসঙ্গে প্রকাশ বলেন, “ ৫০ বছর ক্ষমতায় থাকবে বলারআপনি কে? মানুষ ঠিক করে আপনাদের এনেছিল। মানুষ চাইলে থাকবেন। নাহলে সামনের বছরই সরে যাবেন।”