Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দু'বার চেষ্টা করেও মমতাকে ধরতে পারেননি মোদী, তারপরই ফোন কেশরীনাথকে

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী তরজায় প্রত্যাশা মতোই প্রবেশ করল 'ফণী'। ত্রাণ নিয়ে পক্ষপাতিত্ব বা 'দলবাজি'র অভিযোগ ওঠার আগেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে ফোন নিয়ে তৈরি হল বিতর্ক। ঘূর্ণি ঝড়ে আক্রান্ত পশ্চিমবঙ্গের খবরাখবর নেওয়ার জন্য প্রধানম

দু'বার চেষ্টা করেও মমতাকে ধরতে পারেননি মোদী, তারপরই ফোন কেশরীনাথকে

শেষ আপডেট: 4 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী তরজায় প্রত্যাশা মতোই প্রবেশ করল 'ফণী'। ত্রাণ নিয়ে পক্ষপাতিত্ব বা 'দলবাজি'র অভিযোগ ওঠার আগেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে ফোন নিয়ে তৈরি হল বিতর্ক। ঘূর্ণি ঝড়ে আক্রান্ত পশ্চিমবঙ্গের খবরাখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রীকে ফোন না করে  রাজ্যপালকে ফোন করায় যুক্তরাষ্ট্রীয় ন্যায়–নীতি লঙ্ঘন করেছেন এই অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর দফতর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। প্রধানমন্ত্রী দফতরের বক্তব্য, ঘূর্ণি ঝড় আক্রান্ত জেলাগুলিতে উদ্ধার ও ত্রাণ কার্যের বিষয়ে খবরাখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। উদ্দেশ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়ে দেওয়া। পরপর দু'বারের চেষ্টাই ব্যর্থ হয় কারণ দুবা্রই প্রধানমন্ত্রীর দফতরকে জানানো হয় যে মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে নেবেন। তার মধ্যে একবার বলা হয়, মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে অগত্যা প্রধানমন্ত্রীর দফতর থেকে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী'র সঙ্গে যোগাযোগ করা হয় এবং রাজ্যপালের কাছ থেকে নরেন্দ্র মোদী রাজ্যের সাম্প্রতিক অবস্থার খোঁজখবর নেন। বিতর্কটি শুরু হয় নরেন্দ্র মোদীর টুইটকে কেন্দ্র করে। সেই টুইটে মোদী রাজ্যপালের সঙ্গে তাঁর আলোচনার বিষয়টির উল্লেখ করেন। রাজ্যের ত্রাণ ও উদ্ধার কার্যের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করে রাজ্যপালের কাছ থেকে খবর নেওয়া ''যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ এবং সংবিধান থেকে বিচ্যুতি' বলে তৃণমূলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সমালোচনা করা হয়। রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে আচরণ করেছেন প্রধানমন্ত্রী হিসেবে নয় এই অভিযোগ তুলে তৃণমূল রাজনৈতিক আক্রমণ শানায় মোদী তথা বিজেপি'র বিরুদ্ধে। প্রধানমন্ত্রী কী ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিকে এড়িয়ে রাজ্যের পরিস্থিতি জানার জন্য রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আরও অভিযোগ, নরেন্দ্র মোদী ওড়িশার উদ্ধার ও ত্রাণ ব্যবস্থার খবর নেওয়ার জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে যোগাযোগ করতে পারলেন অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাঁকে ফোন করতে হল রাজ্যপালকে। তৃণমূলের পক্ষ থেকে ওঠা অভিযোগকে নস্যাৎ করে দিয়ে দু'বার ফোন করেও না পাওয়ার তথ্যটি আজ জানানো হয় প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে।

```