
শেষ আপডেট: 23 March 2023 09:20
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: ভরা বাজারে মোবাইল (Mobile) চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক যুবক। গণ ধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা (Kaksa) হাটে।
স্থানীয়রা জানান, এই হাটে প্রায়শই চুরির ঘটনা ঘটে। সাধারণ মানুষ দিনে দুপুরে টাকা ও মোবাইল চুরির (theft) ঘটনায় বিরক্ত। যদিও এত দিন কোনও চোর ধরা পড়েনি। কিন্তু বৃহস্পতিবার স্থানীয় মানুষদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল চোর।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে বাজার করছিলেন এক মহিলা, তখনই তার হাত থেকে ফোন নিয়ে পালায় এক যুবক। সেই সময় এলাকার কিছু মানুষ আর ব্যবসায়ীরা তাড়া করে যুবকটিকে ধরে ফেলে। গণ ধোলাইয়ের পর তাকে তুলে দেয় পুলিশের হাতে। কাঁকসা থানার পুলিশ ধৃত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
প্রসঙ্গত, হাটে সাধারণ মানুষের কোনও সমস্যা যাতে না হয় পুলিশের কাছে সেই আবেদন জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সপ্তাহে অন্তত দুই দিন কাঁকসা হাটে পুলিশের নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
অন্য বাড়ির বৌকে নিয়ে পালিয়েছিল যুবক, ধরা পড়তেই নাক কেটে দিল মহিলার পরিবার