Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাম বাড়ছে মোবাইলের, ১ এপ্রিল থেকে এক লাফে জিএসটি বেড়ে যাবে অনেকটা

দ্য ওয়াল ব্যুরো:  মোবাইল ফোনের দাম বাড়তে চলেছে সামনের মাসের ১ তারিখ থেকে। কেন? কারণ, মোবাইল ফোনের উপর পণ্য পরিষেবা কর তথা জিএসটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জিএসটি পরিষদ। শনিবার জিএসটি পরিষদের বৈঠক ছিল। সেখানে স্থির হয়েছে মোবাইলের উপর জি

দাম বাড়ছে মোবাইলের, ১ এপ্রিল থেকে এক লাফে জিএসটি বেড়ে যাবে অনেকটা

শেষ আপডেট: 13 March 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো:  মোবাইল ফোনের দাম বাড়তে চলেছে সামনের মাসের ১ তারিখ থেকে। কেন? কারণ, মোবাইল ফোনের উপর পণ্য পরিষেবা কর তথা জিএসটি বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জিএসটি পরিষদ। শনিবার জিএসটি পরিষদের বৈঠক ছিল। সেখানে স্থির হয়েছে মোবাইলের উপর জিএসটি বর্তমানের ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হবে। তা আসন্ন নতুন আর্থিক বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে। এদিনের বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, শুধু মোবাইল ফোন নয়, সেই সংক্রান্ত সমস্ত স্পেয়ার পার্টসের উপরেও জিএসটি-র হার বর্তমানের ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। এর অর্থ পরিষ্কার। বর্তমানে যদি কোনও স্মার্ট ফোনের প্রকৃত দাম হয় ১০ হাজার টাকা। তার উপর এতোদিন ১২ শতাংশ তথা ১২০০ টাকা জিএসটি ধার্য করা হত। তা বেড়ে হবে ১৮০০ টাকা। অর্থাৎ ৬০০ টাকা দাম বেড়ে যাবে। ১৩০ কোটি জনবসতির ভারতবর্ষে মোবাইল ফোন বিক্রির পরিমাণ প্রকৃতপক্ষে বিপুল। ইন্টারন্যাশনাল ডেটা ট্র্যাকারের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৯ সালের অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে মোবাইল ফোন বিক্রি হয়েছে ৪.৬৬ কোটি। স্বাভাবিক ভাবেই জিএসটি পরিষদের সিদ্ধান্তের পর শিল্পমহলের থেকে বিরূপ প্রতিক্রিয়া এসেছে। আইসিইএ-র চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু বলেন, “এর ফলে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নভঙ্গ হতে পারে। আমাদের লক্ষ্য ছিল ২০২৫ সালের মধ্যে মোবাইল ফোনের বাজার বেড়ে ৬ লক্ষ কোটি টাকা হবে। সেই লক্ষ এই সিদ্ধান্তের পর পূরণ করা সম্ভব হবে না।” Image result for mobile phone sales in india 2019 এ ছাড়াও ঠিক হয়েছে যে দেশলাইয়ের দামও বাড়বে। মেশিন ও হাতে তৈরি দেশলাই বাক্সের উপর ১ এপ্রিল থেকে ১২ শতাংশ হারে পণ্য পরিষেবা কর ধার্য করা হবে। বর্তমানে হাতে তৈরি দেশলাইয়ের উপর ৫ শতাংশ এবং মেশিনে তৈরি দেশলাইয়ের উপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হয়। সেই হারেরই পরিবর্তন করে সমস্ত রকম দেশলাইয়ের উপর ১২ শতাংশ কর ধার্য করা হয়েছে। এদিনের বৈঠকে এও স্থির হয়েছে বিমানের মেনটেনেন্স, মেরামতি ও ওভারহলের পরিষেবার উপর ১৮ শতাংশ হারের পরিবর্তে ৫ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে।

```