
শেষ আপডেট: 25 April 2023 07:15
দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই সিবিআই টানা তল্লাশি চালিয়েছিল তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে। সেই তল্লাশির সময়ই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় বলে আগেই খবর মিলেছিল সিবিআই সূত্রে। সেইসব নথি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বলেও খবর ছিল। সেই সূত্র ধরেই ফের একবার তাপসকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। চলতি সপ্তাহেই নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দেওয়ার জন্য সমন পাঠাল কেন্দ্রীয় এজেন্সি (MLA Tapas Saha is summoned by CBI)।
দিনকয়েক আগেই তাপসের নদিয়ার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। টানা ১৫ ঘণ্টা বিধায়কের বাড়ি, অফিসে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। শুধু তাই নয়, বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও যান তাঁরা। সেখান থেকেও এমন কিছু নথি উদ্ধার হয়েছে, যা তদন্তে নয়া মাত্রা দিতে পারে বলে মনে করছে সিবিআই।
দমকলে নিয়োগে গরমিল হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের তির ছিল তাপস সাহার বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত। সিবিআই সূত্রের দাবি, শুধু শিক্ষা-দমকল নয়, আমলা নিয়োগেও মোটা অঙ্কের লেনদেন হয়েছে। তাপস ও প্রবীরের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি সামনে রেখেই নতুন করে তেহট্টের বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা
এদিকে, তাপসের বাড়িতে সিবিআই হানার পর থেকেই দলের একদা একনিষ্ঠ বিধায়কের গলায় শোনা যেতে থাকে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ। কখনও প্রকাশ্যে আবার কখনও ঘনিষ্ঠ মহলে নিজের ক্ষোভের কথা বলেন তেহট্টের তৃণমূল বিধায়ক।
কালিয়াগঞ্জের পর কালিয়াচক, খেত থেকে উদ্ধার হল নাবালিকার দেহ, ধর্ষণ করে খুনের অভিযোগ