Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

উচ্চ মাধ্যমিকে গণনায় ভুল! আরামবাগের স্কুলে রাতারাতি নম্বর বাড়ল ১৩৭ পড়ুয়ার

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিকে পড়ুয়ারা কম নম্বর পাওয়ায় স্কুল চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। তারপর রাতারাতি মার্কশিটে বদল এল। ১৩৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বেড়ে গেল। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ গার্লস হা

উচ্চ মাধ্যমিকে গণনায় ভুল! আরামবাগের স্কুলে রাতারাতি নম্বর বাড়ল ১৩৭ পড়ুয়ার

শেষ আপডেট: 25 July 2021 11:26

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিকে পড়ুয়ারা কম নম্বর পাওয়ায় স্কুল চত্বরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। তারপর রাতারাতি মার্কশিটে বদল এল। ১৩৭ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নম্বর বেড়ে গেল। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলে। গত পরশু কম নম্বর দেওয়ার অভিযোগে স্কুল চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন শতাধিক অভিভাবক। অভিযোগ ছিল, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পদ্ধতিতে মূল্যায়নের কথা জানিয়েছিল সেই অনুযায়ী পরীক্ষার্থীদের নম্বর আরও বেশি আসার কথা। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। ওই স্কুলের কেউ সেদিন মার্কশিটও নেয়নি বলে খবর। তারপর রবিবার আবার পড়ুয়াদের ডাকা হয়। সংশোধিত মার্কশিট তুলে দেওয়া হয় ১৩৭ জন পড়ুয়ার হাতে। সূত্রের খবর, অসন্তোষের ছবি ধরা পড়ার পর স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি ম্যানেজমেন্টকে জানায়। এরপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকেও নম্বর কম আসার কথা জানানো হয়। তারপর জানা যায় নম্বর গোনাগুনতিতে ভুল হয়েছিল। এ প্রসঙ্গে আরামবাগ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে বলেন, নম্বর ক্যালকুলেশনে ভুল হয়েছিল। তাই ১৩৭ জন ছাত্রীর নম্বর কম আসে। সংসদের অনুমতিক্রমে সেই সমস্ত ছাত্রীর মার্কশিট সংশোধন করা হয়েছে। স্কুলের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরও বেড়েছে। এর আগে দেবলীনা দাস সর্বোচ্চ ৪৬৩ পেয়েছিল। এবার সংশোধনের পর দেবলীনার নম্বর বেড়ে হয়েছে ৪৮২। তার সঙ্গে মধুবন সরকারও ৪৮২ পেয়েছে। দুজনেই বিজ্ঞানের ছাত্রী। মার্কশিটে নম্বর বাড়ায় খুশি ছাত্রী ও অভিভাবকরা। জেলায় জেলায় উচ্চ মাধ্যমিকে ফেল করা পড়ুয়াদের অসন্তোষ দানা বেঁধেছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এত বিক্ষোভ অসন্তোষের কৈফিয়ত চাইতে সংসদের সভানেত্রী মহুয়া দাসকে নবান্নে তলব করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সামনের মাসেই শুরু হবে কলেজে ভর্তি প্রক্রিয়া। আগামী দিনে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিক্ষোভ যাতে আর না বাড়ে, তা নিয়ে পদক্ষেপ করছে নবান্ন।

```