
শেষ আপডেট: 24 April 2019 18:30
পুলিশ সূত্রে বলা হচ্ছে, অর্ণবকে প্রাথমিক শুশ্রুষার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে গোটা রহস্যের কিনারা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: হাওড়া নিয়ে কঠোর হাইকোর্ট, দরকারে নিজে থেকে ব্যবস্থা নেব বললেন প্রধান বিচারপতি
গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন কৃষ্ণনগর কেন্দ্রের ভিভিপ্যাটের দায়িত্বে থাকা এই অফিসার। অর্ণবের নিখোঁজ হওয়ার পর থেকে যত সময় গড়িয়েছে, ততই নানান কথা উঠে আসতে থাকে নানান মহল থেকে। কেউ বলছিলেন রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, কেউ আবার বলেছিলেন অর্ণব মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু অর্ণবের স্ত্রী অনিশা যশ ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট এবং সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর স্বামী মানসিক অবসাদগ্রস্থ ছিলেন না।
নিখোঁজ হওয়ার দিন স্ত্রীর সঙ্গে ছ'বার ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর হাওড়ায় অর্ণবের শ্বশুর বাড়ি। আপাতত সেখানেই রাখা হয়েছে তাঁকে। অর্ণবের অন্তর্ধান নিয়ে অনেকেই আইন-শৃঙ্খলার ব্যপারে প্রশ্নই তুলেছিলেন। তাঁদের বক্তব্য ছিল এই যে, ডিসিআরসি কেন্দ্র থেকে কী করে একজন ডব্লিউবিসিএস অফিসার নিখোঁজ হয়ে গেলেন। পঞ্চায়েত ভোটের সময় রায়গঞ্জে প্রিসাইডিং অফিসার রাজকুমার দাস নিখোঁজ হয়েছিলেন। পরে তাঁর দেহ উদ্ধার হয়েছিল রেল লাইনের ধার থেকে। যদিও অর্ণবকে অক্ষত অবস্থাতেই পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন সেটাই এখন প্রশ্ন। নদিয়া থেকে অর্ণবের স্ত্রী সহ গোটা পরিবার হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-state-so-many-questions-arise-regarding-nodal-officer-arnabs-disappearance/