Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলেকে খুঁজতে গাফিলতি দেখিয়েছে পুলিশ, বাগুইহাটি থানার সামনে ধর্নায় বাবা-মা

দ্য ওয়াল ব্যুরো: বাগুইহাটিতে (Baguiati) নিখোঁজ (Missing boy) এক স্কুল ছাত্র। পুলিশকে জানানোর পরেও কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ছাত্রের বাবা-মা’র (Parent)। ছেলেকে ফিরে পেতে শেষে বৃষ্টির মধ্যেই থানার সামনে ধর্নায় বসেছেন তাঁরা।

ছেলেকে খুঁজতে গাফিলতি দেখিয়েছে পুলিশ, বাগুইহাটি থানার সামনে ধর্নায় বাবা-মা

শেষ আপডেট: 13 July 2022 11:32

দ্য ওয়াল ব্যুরো: বাগুইহাটিতে (Baguiati) নিখোঁজ (Missing boy) এক স্কুল ছাত্র। পুলিশকে জানানোর পরেও কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ছাত্রের বাবা-মা’র (Parent)। ছেলেকে ফিরে পেতে শেষে বৃষ্টির মধ্যেই থানার সামনে ধর্নায় বসেছেন তাঁরা।

নিখোঁজ ছাত্রের নাম সৌভিক দেবনাথ (১৯)। সে কেষ্টপুর বারোয়ারিতলার বাসিন্দা। বিধাননগর মিউনিসিপ্যালিটি স্কুলের নবম শ্রেণির ছাত্র সৌভিক। গত শুক্রবার স্কুল থেকে আর বাড়ি ফেরেনি সে। সৌভিকের বাবা-মা বাগুইহাটি থানায় মিসিং ডায়েরি করেন। কিন্তু অভিযোগ পেয়েও পুলিশ তাঁদের কথা গুরুত্ব দিয়ে শোনেনি এবং দুর্ব্যবহারও করে বলে জানান সৌভিকের বাবা-মা। এরপর তাঁরা নিজেরাই ছেলের খোঁজ করতে থাকেন।

সৌভিকের বাবা-মা জানান, মোবাইল গেমে আসক্ত ছিল সৌভিক। গেমের চক্করে বাবা মা’র অ্যাকাউন্ট থেকে একাধিক টাকাও এদিক ওদিক করেছে সে।    

শেষ অবধি আজ ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বৃষ্টির মধ্যে ধর্নায় বসে পড়েন ছাত্রের মা-বাবা। থানার বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাতে দেখতে পেয়ে পুলিশ থানার ভিতরে ডেকে পাঠায় তাঁদের। ছেলেকে খুঁজে দেওয়ার আশ্বাসও দেওয়া হয় পুলিশের তরফ থেকে।

সৌভিকের বাড়ি থেকে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে, কেন তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হল না? অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে খোঁজ চালালে হয়ত এতক্ষণে সৌভিককে খুঁজে পেয়ে যেত তার পরিবার।

খাবার নিয়ে ঝামেলা! ক্যাটারিং কর্মীদের তুমুল মার পাত্রপক্ষের


```