Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানতলায় নাকা চেকিং দেখে পালাচ্ছিল দুই দুষ্কৃতী, পাকড়াও করে মিলল বন্দুক ও গুলি

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: তিনটি দেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ধানতলা (Dhantala) থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে এটা বড় সাফল্য বলেই মনে করছে জেলা পুলিশ। রানাঘাট পুলিশ জেলার সুপার কে কান্নান শনিবার সাংবাদিক স

ধানতলায় নাকা চেকিং দেখে পালাচ্ছিল দুই দুষ্কৃতী, পাকড়াও করে মিলল বন্দুক ও গুলি

শেষ আপডেট: 18 February 2023 08:22

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: তিনটি দেশি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল ধানতলা (Dhantala) থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে এটা বড় সাফল্য বলেই মনে করছে জেলা পুলিশ।

রানাঘাট পুলিশ জেলার সুপার কে কান্নান শনিবার সাংবাদিক সম্মেলন করে জানান, ধানতলা থানার নিমতলা মোড়ে নাকা চেকিং (police checking) চলছিল। সেইসময় একটি স্কুটিতে চেপে যাচ্ছিলেন দুই ব্যক্তি। পুলিশ দেখে গাড়ির গতি বাড়িয়ে দেয় তারা। সন্দেহ হওয়ায় তাদের তাড়া করে পুলিশ। কিছুটা দূরেই তাদের পাকড়াও করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মেলে। তখনই তল্লাশি করে তাদের দুজনের কাছ থেকে দুটি দেশি পিস্তল মেলে। পরে স্কুটির ডিকি থেকে মেলে আরও একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবন দাস (২৬) ও ধনঞ্জয় সরকার। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় বাড়ি বাবনের। ধনঞ্জয়ের বাড়ি ধানতলার পাঁচবেড়িয়ায়। ধৃতদের শনিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। আগ্নেয়াস্ত্রগুলি তারা কোথায় পেল বা এগুলি কোথায় পাচার করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

রসগোল্লা খাওয়া নিয়ে ঝামেলা, বিয়েবাড়িতে খুন হয়ে গেলেন রণবীর সিং


```