Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেরোইন বিক্রির প্রতিবাদ করায় জগদ্দলে তৃণমূল কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা!

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এলাকায় হেরোইন বিক্রির প্রতিবাদ করায় মঙ্গলবার সন্ধেবেলা এক তৃণমূল কর্মীকে (TMC) লক্ষ্য করে গুলি চলল জগদ্দলে (Jagaddal)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এখনও অবধি কেউই গ্রেফতার হয়নি। সূত্রের খবর, ব

হেরোইন বিক্রির প্রতিবাদ করায় জগদ্দলে তৃণমূল কর্মীকে গুলি, অল্পের জন্য রক্ষা!

শেষ আপডেট: 2 August 2022 18:20

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এলাকায় হেরোইন বিক্রির প্রতিবাদ করায় মঙ্গলবার সন্ধেবেলা এক তৃণমূল কর্মীকে (TMC) লক্ষ্য করে গুলি চলল জগদ্দলে (Jagaddal)। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এখনও অবধি কেউই গ্রেফতার হয়নি।

সূত্রের খবর, বহুদিন ধরেই সমাজবিরোধীদের নিশানায় ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী জব্বর আনসারি। এদিন তাঁকে তাক করেই গুলি চালায় দুষ্কৃতীরা। তবে জব্বরের বুক ঘেঁষে বেড়িয়ে যায় গুলি। অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ওই মহিলার পায়ে। এি ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

কোয়ার্টার তুমি কার! দখল নিতে বেনজির গণ্ডগোলে জড়াল মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল

জানা গেছে, এদিন বাইকে চেপে চার দুষ্কৃতী এসেছিল এলাকায়। স্থানীয়দের থেকে এই খবর পাওয়ার পরেই তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই খবর। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আক্রান্ত তৃণমূল কর্মী জব্বরের দাবি, মুক্তার-বাদলের দলবলের লোকেরাই গুলি চালিয়েছে। তাঁরাই এলাকায় দীর্ঘদিন থেকে নানা অসামাজিক কাজ করছে বলে অভিযোগ। বারবার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি।

এদিকে যে মহিলার পায়ে গুলি লেগেছে তাঁর স্বামীরও একই দাবি। আক্রান্ত মহিলার স্বামী জাহিদ খান বলেন, 'মুক্তারের লোকজনই আছে এর পিছনে। ওরা হেরোইন ব্যবসার সঙ্গে যুক্ত। ওরাই জব্বরের উপর গুলি ছোঁড়ে। সেই গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রীর পায়ে লাগে। আমরা চাই এ সমস্ত অসামাজিক কাজকর্ম বন্ধ হোক।'


```