Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল কর্মীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা, খেজুরিতে ভয়ঙ্কর ঘটনা

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা ক্রমশ বীভৎস আকার নিচ্ছে। সোমবার খেজুরিতে এক তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে (Miscreants poured petrol) আগুন জ্বালিয়ে দেওয়ার (set fire) অভিযোগ উঠল। নরেন মাজি নামে ওই তৃণমূল কর্মীর শরীর অনেকটাই ঝলসে

তৃণমূল কর্মীর গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা, খেজুরিতে ভয়ঙ্কর ঘটনা

শেষ আপডেট: 17 July 2023 08:58

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা ক্রমশ বীভৎস আকার নিচ্ছে। সোমবার খেজুরিতে এক তৃণমূল কর্মীর গায়ে পেট্রোল ঢেলে (Miscreants poured petrol) আগুন জ্বালিয়ে দেওয়ার (set fire) অভিযোগ উঠল। নরেন মাজি নামে ওই তৃণমূল কর্মীর শরীর অনেকটাই ঝলসে গিয়েছে। এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল।

https://twitter.com/kunalghoshagain/status/1680856222130638848?s=48

খেজুরিতে শুভেন্দু অধিকারীর প্রভাব বহুদিনের। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত গুন্ডারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। খেজুরি ১ নম্বর ব্লকের ছাতনাবাড়ির টিকাশি অঞ্চলে শাসক দল জিতেছে। তার পর থেকেই দু’পক্ষের অশান্তি লেগে ছিল।

বিজেপি অবশ্য পাল্টা দাবি করে বলেছে, এই হিংসার ঘটনায় তাদের কোনও ভূমিকা নেই। তৃণমূলের নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, আহত নরেন মাজিকে দেখতে তিনি হাসপাতালে যাবেন। তার আগে তাঁর দাবি, দোষীদের এখনই গ্রেফতার করতে হবে। এর আগে কুণালদের দাবি মতো নন্দীগ্রামে ৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তারা সবাই বিজেপি সমর্থক বলে খবর।

‘মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো হচ্ছে’, ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে অভিযোগ টিবরেওয়ালের


```