Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেমতাবাদে থানার ভিতর ওড়নার ফাঁসে আত্মঘাতী নাবালিকা! বিয়ের দাবিতে ধর্না দিয়েছিল সে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: প্রেমের সম্পর্ক (love affair) থাকার পরেও বিয়ে করতে রাজি হচ্ছিল না প্রেমিক। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিল ১৭ বছরের কিশোরী। কিন্তু পুলিশ এসে সেই ধর্না তো তুলে দেয়ই, সঙ্গে নাবালিকাকেও থা

হেমতাবাদে থানার ভিতর ওড়নার ফাঁসে আত্মঘাতী নাবালিকা! বিয়ের দাবিতে ধর্না দিয়েছিল সে

শেষ আপডেট: 21 October 2022 06:05

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: প্রেমের সম্পর্ক (love affair) থাকার পরেও বিয়ে করতে রাজি হচ্ছিল না প্রেমিক। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছিল ১৭ বছরের কিশোরী। কিন্তু পুলিশ এসে সেই ধর্না তো তুলে দেয়ই, সঙ্গে নাবালিকাকেও থানায় নিয়ে যায়। এবার থানার ভিতরেই নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা (suicide) করল কিশোরী। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

নাবালিকার বাড়ি কালিয়াগঞ্জ থানার মাধবপুর সংলগ্ন কাশিডাঙা এলাকায়। সে বাঙালবাড়ি হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া ছিল। জানা গেছে, ১৬ বছর বয়সি এক কিশোরের সঙ্গে গত দু'বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। সমস্থপুর হাইস্কুলের দশম শ্রেণির পড়ুয়া ওই ছাত্রের বাড়ি বেলতোড় গ্রামে।

সূত্রের খবর, বৃহস্পতিবার প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসেছিল কিশোরী। কিন্তু প্রেমিকের বাড়ির লোকজন হেমতাবাদ থানায় খবর দেন। পুলিশ এসে ওই কিশোরীকে থানায় নিয়ে যায়। দু’জন সিভিক ভলান্টিয়ার ও একজন লেডি কনস্টেবলের উপস্থিতিতে মহিলা কয়েদিদের ঘরে বসিয়ে রাখা হয় ওই নাবালিকাকে। কিছুক্ষণ পর শৌচালয়ে যায় সে। আচমকাই সেখান থেকে অদ্ভুত আওয়াজ পেয়ে সন্দেহ হওয়ায় দরজা ভেঙে শৌচাগারে ঢোকেন পুলিশকর্মীরা। সেখানেই তাকে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে কিশোরীকে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই কিশোরীর প্রেমিক ওই নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, সম্পর্কে টানাপোড়েন চলছিল দুজনের মধ্যে। মৃতা ছাত্রীর বাবা জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। তবে অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বর্ধমানে বর্বরতা: সুদের টাকা না মেটানোয় রেললাইনে বেঁধে রাখা হল যুবককে, কাটল পা


```