Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Minor Girl Abduction: শৌচকর্মে গিয়ে অপহৃত নাবালিকা, বিহারে পাচার করে দেওয়ার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর সঙ্গে মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল এক নবম শ্রেণির ছাত্রী। সেই সময় ওই নাবালিকাকে অপহরণ ( Minor Girl Abduction) করে বিহারে পাচারের (Trafficking) অভিযোগ উঠল। ঘটনার আট দিন কেটে গেলেও এখনও পর্যন্ত ওই নাবালিকার কোনও খোঁ

Minor Girl Abduction: শৌচকর্মে গিয়ে অপহৃত নাবালিকা, বিহারে পাচার করে দেওয়ার অভিযোগ

শেষ আপডেট: 17 May 2022 13:23

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশীর সঙ্গে মাঠে শৌচকর্ম করতে গিয়েছিল এক নবম শ্রেণির ছাত্রী। সেই সময় ওই নাবালিকাকে অপহরণ ( Minor Girl Abduction) করে বিহারে পাচারের (Trafficking) অভিযোগ উঠল। ঘটনার আট দিন কেটে গেলেও এখনও পর্যন্ত ওই নাবালিকার কোনও খোঁজ মেলেনি। অভিযোগের তির প্রতিবেশী মহিলা ও তাঁর স্বামীর দিকে। ঘটনাটি ঘটেছে মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় পিপলা গ্রামের বাসিন্দা ছিল ওই ১৪ বছরের নাবালিকা। প্রায় আট দিন সন্ধ্যাবেলা মাঠে প্রতিবেশী যশোদা ঋষি সঙ্গে শৌচকর্ম করতে গিয়েছিল সে। তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না নাবালিকার। এমনকী যশোদা আর তার স্বামীকে জিজ্ঞেস করা হলেও কোনও সদুত্তর দিতে পারেনি তারা বলে অভিযোগ করেছেন ওই নাবালিকার মা। তাঁর দাবি, প্রতিবেশী যশোদা ও তার স্বামী মেয়ের অন্তর্ধানে প্রত্যক্ষভাবে জড়িত। এই দুজনেই অপহরণ করে বিহারে মেয়েকে পাচার করে দিয়েছে।

Sonarpur: একের পর এক বাড়িতে ফাটল! বহুতলকে দুষছেন বাসিন্দারা

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান, ঘটনার অভিযোগ পেয়েছি আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।এদিকে এ প্রসঙ্গে এলাকার তৃণমূলের নেতা তথা পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় জানান, শুনতে পেলাম ওই নাবালিকা মেয়েটিকে নাকি অপহরণ করা হয়েছে। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনকে বলেছি যাতে এ ব্যাপারে দ্রুত তারা পদক্ষেপ গ্রহণ করতে।


```