Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Minor Abduction: কিশোর অপহরণে নাম জড়াল হেফাজত থেকে পালানো ভাড়াটে খুনির

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেফাজত থেকে পালানো ভাড়াটে খুনি কৃষ্ণ সরকারের বিরুদ্ধে এবার এক কিশোরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ (Minor Abduction) উঠল। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছ শ্রীরামপুরের (Serampore) ঘোষাল পাড়ায়। কিশোরের নাম আকাশ দে (১৬)

Minor Abduction: কিশোর অপহরণে নাম জড়াল হেফাজত থেকে পালানো ভাড়াটে খুনির

শেষ আপডেট: 18 May 2022 13:25

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেফাজত থেকে পালানো ভাড়াটে খুনি কৃষ্ণ সরকারের বিরুদ্ধে এবার এক কিশোরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ (Minor Abduction) উঠল। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছ শ্রীরামপুরের (Serampore) ঘোষাল পাড়ায়। কিশোরের নাম আকাশ দে (১৬)।

গত মঙ্গলবার রাতে শ্রীরামপুর থানা এলাকার রাজ্যধরপুর পঞ্চায়েতের দাসপাড়ায় খুন হন গৌতম দাস নামে এক প্রৌঢ়। তাঁকে খুনের অভিযোগ ওঠে তাঁরই ভাই উজ্জ্বল দাসের বিরুদ্ধে। পুলিশ তদন্ত জানতে পারে, দাদাকে খুনের জন্য ২৫ হাজার টাকায় কৃষ্ণকে ভাড়া করেছিল উজ্জ্বল। গ্রেফতারের পর আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে ছিল কৃষ্ণ ও উজ্জ্বল। পুলিশ হেফাজতের মেয়াদ শেষের পর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় কৃষ্ণ। তারপর থেকে ফেরার রয়েছে কৃষ্ণ। এরই মধ্যে খবর আসে, মঙ্গলবার ভোরে শ্রীরামপুরের ঘোষালপাড়ায় গিয়ে আকাশ নামে ওই কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

Lover Beaten: ভুল বোঝাবুঝি মেটাতে প্রেমিকার বাড়িতে যেতেই মার খেয়ে হাসপাতালে যুবক

বাবা-মা নেই আকাশের। দাদু-দিদার কাছে মানুষ। দাদু শ্যামল দে জানান, ভোরবেলায় আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কৃষ্ণ। ওরা এক সঙ্গে দিনমজুরির কাজ করত। সেই থেকে দুজনের পরিচয়। কৃষ্ণ ডেকে নিয়ে যাওয়ার পর থেকে আকাশের আর কোনও খোঁজ মিলছে না। সে কোথায় আছে কিছুই বুঝতে পারছেন না তাঁরা। বুধবার শ্রীরামপুর থানায় অভিযোগ করেছেন আকাশের দাদু শ্যামল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


```