Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

শ্রমিক ট্রেন' নিয়ে রেল মন্ত্রকের টুইট ভুল ও বিভ্রান্তিকর, দাবি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের

দ্য ওয়াল ব্যুরো: বাংলার শ্রমিকদের ভিন্ রাজ্য থেকে ফেরানো নিয়ে রেল মন্ত্রকের টুইটকে বিভ্রান্তিকর ও ভুল বলে দাবি করল এ রাজ্যের স্বরাষ্ট্র দফতর। শনিবার রাতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে, রেল মন্ত্রকের

শ্রমিক ট্রেন' নিয়ে রেল মন্ত্রকের টুইট ভুল ও বিভ্রান্তিকর, দাবি রাজ্যের স্বরাষ্ট্রসচিবের

শেষ আপডেট: 8 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলার শ্রমিকদের ভিন্ রাজ্য থেকে ফেরানো নিয়ে রেল মন্ত্রকের টুইটকে বিভ্রান্তিকর ও ভুল বলে দাবি করল এ রাজ্যের স্বরাষ্ট্র দফতর। শনিবার রাতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে, রেল মন্ত্রকের করা টুইটে যে ক'টি ট্রেনের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলির অনুমোদন দিয়ে, সেগুলির কথা সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছিল গতকাল বা তার আগেই। সেই সিদ্ধান্তের কোনও বদল এখনও হয়নি। দেখুন স্বরাষ্ট্র দফতরের সেই টুইট। গতকাল রাতেই জানা গিয়েছিল, বিভিন্ন রাজ্য থেকে আটটি ট্রেনে বাংলার শ্রমিকদের ফেরানোর পরিকল্পনা করেছে নবান্ন। আজ, শনিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও জানান, ১০টি ট্রেনে কেরল, তেলেঙ্গানা, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক থেকে বাংলার শ্রমিকদের ফেরানো হবে। রবিবার একটি ট্রেন তেলেঙ্গানা থেকে মালদহে পৌঁছবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: Breaking: নবান্ন বলছে ১০টা ট্রেনে শ্রমিকরা ফিরবেন, রেলমন্ত্রক বলছে কোনও আবেদন পাইনি, বিভ্রান্তি চরমে

এর পরেই রেল মন্ত্রক জানায়, পশ্চিমবঙ্গের তরফে ‘শ্রমিক ট্রেন’ চেয়ে কোনও আবেদনই আসেনি। শনিবার রাত ৯ টা নাগাদ রেল মন্ত্রকের তরফে টুইট করে বলা হয়, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অনুরোধ করার পর এই অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে দুটি ট্রেন পাঞ্জাব থেকে, দুটি ট্রেন তামিলনাড়ু থেকে, ৩ টি বেঙ্গালুরু ও ১ টি তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেবে”। তবে ওই একই টুইটে রেলমন্ত্রক আরও জানিয়েছে, মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে কোনও শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকতে দিতে রাজি হয়নি পশ্চিমবঙ্গ সরকার। অথচ মহারাষ্ট্র থেকে অন্তত ১৬ টি শ্রমিক স্পেশাল ট্রেন বাংলায় পাঠানো প্রয়োজন। ৬টির জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু মহারাষ্ট্র থেকে একটি ট্রেনও বাংলায় ঢোকার অনুমতি মেলেনি। আর বিভ্রান্তির সূত্রপাত সেখানেই।

আরও পড়ুন: হাজার বাস, অনেক ট্রেনে ফিরছেন অভিবাসী শ্রমিকরা, বিদেশ থেকে বাঙালিদের ফেরাতেও তৈরি রাজ্য: স্বরাষ্ট্রসচিব 

দেখুন রেল মন্ত্রকের সেই টুইট। প্রশ্ন ওঠে, সত্যিটা কী! অভিযোগ ওঠে, এই বিভ্রান্তি শ্রমিকদের আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। অনেকের মতে, গোটা ব্যাপারটা দেখে মনে হচ্ছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের চরম অভাব হচ্ছে। তবে মহারাষ্ট্র থেকে বাংলায় শ্রমিক স্পেশাল ট্রেন না আনার ব্যাপারে কোনও সমস্যা আছে কিনা, তার স্পষ্ট জবাব রাজ্য সরকারের তরফে কেউ দেয়নি। অনেকের মতে, এই তিন রাজ্যে সংক্রমণ সবথেকে বেশি ছড়িয়েছে। ফলে সেখান থেকে শ্রমিকদের ফেরালে বাংলায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকবে। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু এই জল্পনার পরেই রাজ্যের তরফে স্পষ্ট করা হয়, কেন্দ্রের ঠিক করা ট্রেনগুলি আগেই অনুমোদিত। সেগুলির পরিকল্পনায় কোনও বাধা বা পরিবর্তন হয়নি। নতুন কোনও ট্রেনের কথা বলাও হয়নি, যা বাতিল করা বা না করার প্রশ্ন ওঠে রাজ্যের তরফে। ফলে রেল মন্ত্রকের দাবি একেবারেই ভিত্তিহীন।

```