Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মন্ত্রীর মেয়ের ছবিতে ছয়লাপ বসিরহাট দক্ষিণ, ভোটের আগে জল্পনা, কী বলছেন ফুটবলার বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কোথায় মানিকতলা আর কোথায় বসিরহাট! মানিকতলার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের ছবি সম্বলিত হোর্ডিংয়ে ছেয়ে গেল বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকা। তাতে মন্ত্রী-কন্যার সরস্

মন্ত্রীর মেয়ের ছবিতে ছয়লাপ বসিরহাট দক্ষিণ, ভোটের আগে জল্পনা, কী বলছেন ফুটবলার বিধায়ক

শেষ আপডেট: 16 February 2021 09:05

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কোথায় মানিকতলা আর কোথায় বসিরহাট! মানিকতলার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের ছবি সম্বলিত হোর্ডিংয়ে ছেয়ে গেল বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকা। তাতে মন্ত্রী-কন্যার সরস্বতীপুজোর শুভেচ্ছা বার্তা লেখা। ভোটের আগে হঠাৎ এমন পোস্টারে স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে সীমান্ত-লাগোয়া এলাকায়। সোমবার বসিরহাটে গিয়েছিলেন শ্রেয়া। সেখানে তাঁর এক পরিচিত ‘বাবলি আঙ্কল’-এর আমন্ত্রণে মন্দিরে পুজো দেন তিনি। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জল্পনা উড়িয়ে দেন। শ্রেয়া বলেন, বসিরহাটে তাঁর জন্ম। বছরের পর বছর ধরে তিনি এখানে আসেন। অযথা জল্পনা তৈরি করা হচ্ছে। কিন্তু এত পোস্টার, এত ছবি, এত হোর্ডিং? সে ব্যাপারে শ্রেয়া বলেন, “আমি জানতামই না। আমার হোয়াটসঅ্যাপ ডিপি থেকে এই ছবি নিয়ে স্থানীয়রা বানিয়েছেন। আমি এসে তাঁদের জিজ্ঞেস করলাম।” সাধন-কন্যা আরও বলেন, “বসিরহাটের বহু মানুষকে আমি সাহায্য করি সমাজকর্মী হিসেবে। এতে নতুন কিছু নেই। ভোটের আগে বলে এটা আপনাদের চোখে পড়ছে।” স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কৌতূহল তৈরি হয়েছে, তাহলে কি শ্রেয়াকে তৃণমূল প্রার্থী করবে বসিরহাট দক্ষিণে? বসিরহাট দক্ষিণের বর্তমান বিধায়ক প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু দিদির খুব স্নেহের পাত্র। ষোড়শ বিধানসভা অধিবেশনের শেষ দিন দিদির পাশেই ছিলেন তিনি। শ্রেয়ার এমন ছবি নিয়ে দীপেন্দুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি তো জানি ওটা বিজ্ঞাপনের ছবি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই।” যদিও শ্রেয়া জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপ ডিপি থেকে স্থানীয় কিছু অত্যুৎসাহী ওই হোর্ডিং বানিয়েছেন। ফলে তা যে বিজ্ঞাপন নয় তা স্পষ্ট। একইসঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে কি স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে দীপেন্দুর দূরত্ব তৈরি হয়েছে? তাঁরা কি শ্রেয়ার ছবি লাগিয়ে দলকে নিচু তলার বার্তা দিতে চাইছেন? সবটাই পরিষ্কার হবে দিদি প্রার্থী তালিকা ঘোষণা করলে।

```