মন্ত্রীর কনভয়ে ট্যাক্সির ধাক্কা
দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রীর (Minister) কনভয় (Convoy) ধাক্কা মারল ট্যাক্সিকে। আহত হলেন ট্যাক্সি চালক ও কনভয়ে থাকা দুই পুলিশ কর্মী। তবে মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কিছু হয়নি। তিনি সুরক্ষিতই আছেন।
বৃহস্পতিবার দুপুরের ঘটনা। জানা গ
শেষ আপডেট: 9 September 2021 13:55
দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রীর (Minister) কনভয় (Convoy) ধাক্কা মারল ট্যাক্সিকে। আহত হলেন ট্যাক্সি চালক ও কনভয়ে থাকা দুই পুলিশ কর্মী। তবে মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) কিছু হয়নি। তিনি সুরক্ষিতই আছেন।
বৃহস্পতিবার দুপুরের ঘটনা। জানা গেছে, ইউটার্ন নেওয়ার সময় একটি ট্যাক্সিকে ধাক্কা মারে মন্ত্রীর কনভয়। ট্যাক্সির চালক যার জেরে আহত হন। কনভয়ে থাকা দুই পুলিশকর্মীও আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ
পারিবারিক পেনশন পাবে আরও বেশি পরিবার, অর্থ দফতরের নির্দেশ জারি
কনভয়টি রাজাবাজার থেকে মানিকতলার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। একই সময় মানিকতলার দিক থেকে রাজাবাজারের দিকে হলুদ ট্যাক্সিটি যাচ্ছিল। ট্যাক্সির ডানদিকের সামনে অংশটি দুমড়ে-মুচড়ে যায়। কনভয়ের গাড়িতে থাকা দুই পুলিশকর্মীর একজনের মাথায় ও অপরজনের হাঁটুতে আঘাত লাগে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'