Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত, ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে, দিতে হচ্ছে অক্সিজেন

দ্য ওয়াল ব্যুরো: সুজিত বসুর পর রাজ্য মন্ত্রিসভায় ফের করোনা সংক্রমণ। এবার কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ। কয়েক দিন ধরেই পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপনবাবুর শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। সোমবার তা

মন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত, ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে, দিতে হচ্ছে অক্সিজেন

শেষ আপডেট: 11 August 2020 15:44

দ্য ওয়াল ব্যুরো: সুজিত বসুর পর রাজ্য মন্ত্রিসভায় ফের করোনা সংক্রমণ। এবার কোভিডে আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ। কয়েক দিন ধরেই পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপনবাবুর শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। সোমবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসে পজিটিভ। মন্ত্রীর শ্বাসকষ্ট থাকায় তাঁকে বর্ধমান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিকের থেকে সামান্য কম রয়েছে বলে তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এর আগে দমকলমন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও বিধাননগরের বিধায়কের উপসর্গ দেখা দেওয়ায় পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর কোভিড সারিয়ে বাড়ি ফেরেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় দ্বিতীয় মন্ত্রী হিসেবে করোনা আক্রান্ত হলেন স্বপন দেবনাথ। এমনিতে বাংলার রাজনীতিতে বিভিন্ন দলের নেতারা কোভিডে আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতার তিন বারের তৃণমূল বিধায়ক তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সাথী তমোনাশ ঘোষের। কয়েক দিন আগেই কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। এ ছাড়া এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস, শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, মহেশতলার বিধায়ক দুলাল দাস, চোপড়ার বিধায়ক রুকবানুর রহমান করোনা আক্রান্ত হয়ে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে রাজনীতিকদের মধ্যে সিপিএমের অশোক ভট্টাচার্য এবং হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কোভিড থেকে সেরে উঠেছেন।

```