Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পথ দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, অল্পের জন্য রক্ষা

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার কবলে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। সোমবার বিকেলে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। তখনই ঘটে বিপত্তি। পূর্ব বর্ধমানের মেমারি-সাত

পথ দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, অল্পের জন্য রক্ষা

শেষ আপডেট: 5 July 2021 18:30

দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনার কবলে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। সোমবার বিকেলে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। তখনই ঘটে বিপত্তি। পূর্ব বর্ধমানের মেমারি-সাতগাছিয়া রোডে, মেমারি থানার কামালপুর ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, মন্ত্রীর গাড়ির সামনের ডানদিকের চাকা পাংচার হয়ে গিয়েছিল। ফলে চালক নিয়ন্ত্রণ হারায়। এরপর উল্টোদিক থেকে আসা একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মন্ত্রীর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে খবর। তবে ঝাঁকুনিতে অল্প বিস্তর আঘাত লাগলেও গুরুতর চোট থেকে বাঁচেন সিদ্দিকুল্লা চৌধুরী। গাড়ির গতি আস্তে ছিল বলেই রক্ষা, তা নাহলে হতে পারত বড়সড় বিপদ। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রীকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করে।আহত মন্ত্রীকে রাতেই পৌঁছে দেওয়া হয় কাটোয়ার করজগ্রামের বাড়িতে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। গাড়ির চালকও আহত হয়েছেন বলে খবর। তাঁকে মেমারির পাহাড়হাটি স্বাস্থকেন্দ্রে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, তাঁর বড় কোনও চোট লাগেনি। হাতে সামান্য চোট লেগেছে। তিনি স্থিতিশীল রয়েছেন।

```