Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিক্ষামন্ত্রীর বৈঠক ভেস্তে দিতে আসরে রাজ্যপাল? ‘রেজিস্ট্রারদের পাঠাবেন না’, এসএমএস উপাচার্যদের

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নামে রাজ্যপাল আদতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন বলে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্যের ৩১টি বিশ্ব

শিক্ষামন্ত্রীর বৈঠক ভেস্তে দিতে আসরে রাজ্যপাল? ‘রেজিস্ট্রারদের পাঠাবেন না’, এসএমএস উপাচার্যদের

শেষ আপডেট: 8 September 2023 03:42

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নামে রাজ্যপাল আদতে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন বলে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের নিয়ে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আজ শুক্রবার ওই বৈঠক হওয়ার কথা। রাজ্যের ডাকা ওই বৈঠক ভেস্তে দিতে রাজ্যপাল আসরে নেমেছেন (Minister of Education meeting to destroy the governor) বলে অভিযোগ।

শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে রেজিস্ট্রারদের না পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এসএমএস এর মাধ্যমে বিশেষ নির্দেশ পাঠানোর অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে (Minister of Education meeting to destroy the governor)। সূত্রের খবর, ইতিমধ্যে এবিষয়ে শিক্ষা দফতরকে সতর্ক করেছে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: রাজকুমার কোঠারি।

এসএমএস-এ রাজভবন তাঁকে কী নির্দেশ দিয়েছে, সেই কপিও শিক্ষা দফতরে ফরোয়ার্ড করেছেন সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: রাজকুমার কোঠারি। সূত্রের খবর, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা দফতরকে জানিয়েছেন, ‘রাজভবন থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ৮ সেপ্টেম্বর শিক্ষা দফতরের বৈঠকে যেন রেজিস্ট্রারকে না পাঠায়।”

শিক্ষা দফতরকে পাঠানো তাঁর ওই এসএমএস ‘জানাজানি’ হয়ে গিয়েছে। সূত্রের খবর, শুধু ওই বিশ্ববিদ্যালয় নয় একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। বিষয়টি প্রকাশ্যে চলে আসায় হইচই পড়ে গিয়েছে শিক্ষা মহলের অন্দরে।

বিষয়টি পৌঁছেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কানেও। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয় রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা করার জন্যই আজকের বৈঠক বলে আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। স্বভাবতই, রাজ্যের শিক্ষাঙ্গনে হস্তক্ষেপ ইস্যুতে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

বৃহস্পতিবারই রাজভবন থেকে এক ভিডিও বার্তায় রাজ্যের বিরুদ্ধে উপাচার্য নিয়োগে বিস্তর বেনিয়মের অভিযোগ এনে লড়াই জারি রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, "আমি এর শেষে দেখে ছাড়ব।"

এর আগে রাজ্যপালের বিরুদ্ধে এক্তিয়ার বর্হিভূত হস্তক্ষেপের অভিযোগ এনে বিধানসভায় প্রস্তাব আনারও ইঙ্গিত দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজভবনের 'এসএমএস কেলেঙ্কারি' সামনে আসার পর রাজ্যের সেই অভিযোগই প্রমাণিত হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার রাজ্য কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল। একই সঙ্গে আজকের বৈঠকের ভবিষ্যত নিয়েও বাড়ছে চর্চা। যদিও এই বিষয়ে রাজভবনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

আরও পড়ুন: মমতা শেষমেশ চকোলেট খাওয়া ছেড়ে দিলেন, এই এক্লেয়ার্স নিয়ে কত গল্প তাঁর ঝুলিতে


```