Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুকথায় এবার দিলীপ ঘোষ-অর্জুন সিংকে নিশানা করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সৌজন্য নেই বললেই চলে, একের কুৎসা-কুকথার জবাব কুৎসা-কুকথায় দেওয়া কার্যত অভ্যাস করে ফেলেছেন রাজনৈতিক নেতারা। উত্তর ২৪ পরগনার হাবড়ায় ব্যতিক্রম দেখা গেল না রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও। একসময়ে ডাকসাই

কুকথায় এবার দিলীপ ঘোষ-অর্জুন সিংকে নিশানা করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

শেষ আপডেট: 23 January 2020 15:25

দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সৌজন্য নেই বললেই চলে, একের কুৎসা-কুকথার জবাব কুৎসা-কুকথায় দেওয়া কার্যত অভ্যাস করে ফেলেছেন রাজনৈতিক নেতারা। উত্তর ২৪ পরগনার হাবড়ায় ব্যতিক্রম দেখা গেল না রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রেও। একসময়ে ডাকসাইটে সিপিএম নেতা মজিদ মাস্টারের নামে তিনি কুকথা বললেন। তাঁর নিশানা থেকে বাদ গেলেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। মজিদ মাস্টার প্রসঙ্গে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, তাঁকে বিষ খেয়ে মরতে হবে। একসময় এলাকার ত্রাস মজিদ মাস্টারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আদালত থেকে বেকসুর খালাস হয়ে এলাকায় আসুন মজিদ মাস্টার। তবে মারের পাল্টা মারের রাজনীতি তিনি বা তাঁর দল তৃণমূল কংগ্রেস করে না বলে দাবি করেন জ্যোতিপ্রিয়। কয়েকদিন আগেই একটি বোমা বিস্ফোরণের পরে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে সাংসদ হওয়া অর্জুন সিং অভিযোগ করেছিলেন যে তাঁকে ও তার ছেলেকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় বলেন, “অর্জুন সিং হচ্ছে দিলীপের (ঘোষ) দ্বিতীয় সংস্করণ,  দিলীপ কি করে রাঁচির পাগলা গারদ থেকে বের হল বুঝতে পারছি না, আর অর্জুন ব্যারাকপুরের পাগলা গারদে ছিল, পাগলা গারদ থেকে বেরিয়ে পাগলের প্রলাপ বকছে।” বৃহস্পতিবার হাবড়া পুরসভার উদ্যোগে হাবড়া অ্যাথলেটিক ক্লাবের মাঠে শুরু হলেছে হাবড়া মেলা। এই মেলায় ফুল, গাছ, পাখি, চারুকলা প্রভৃতি নানা জিনিস প্রদর্শিত হচ্ছে। নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা তাঁকে মজিদ মাস্টার ও অর্জুন সিংকে নিয়ে প্রশ্ন করলে তিনি শালীনতার মাত্রা ছাড়িয়ে যান।

```