Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পুলিশকে আছাড় মারব' হুমকি মন্ত্রী বেচার, অনুব্রত বলেছিলেন 'বোম মারুন'

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অধুনা জেলে থাকা অনুব্রত মণ্ডল একসময় পুলিশকে বোমা মারতে বলেছিলেন। সেই নিয়ে বহু বিতর্কের সাক্ষী থেকেছে বাংলা। এবার খোদ রাজ্যের মন্ত্রী (Minister Becharam Manna) বললেন, "আমি পুলিশকে ধরে আছাড় মারব!" পশ্চিমবঙ্গ সর

'পুলিশকে আছাড় মারব' হুমকি মন্ত্রী বেচার, অনুব্রত বলেছিলেন 'বোম মারুন'

শেষ আপডেট: 19 December 2022 07:00

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অধুনা জেলে থাকা অনুব্রত মণ্ডল একসময় পুলিশকে বোমা মারতে বলেছিলেন। সেই নিয়ে বহু বিতর্কের সাক্ষী থেকেছে বাংলা। এবার খোদ রাজ্যের মন্ত্রী (Minister Becharam Manna) বললেন, "আমি পুলিশকে ধরে আছাড় মারব!"

পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুর জমি আন্দোলন থেকে উত্থান তাঁর। বর্তমানে সেই সিঙ্গুরের‌ই বিধায়ক। রবিবার হুগলির জয়কৃষ্ণপুর এলাকার নন্দনকানন মোল্লাপাড়ায় জাতীয় সড়কের উপর সাবওয়ের দাবিতে সমাবেশ হয়। ন্যাশনাল হাইওয়ে-২ এর উপর ১১ টি সাব‌ওয়ে বা ভূগর্ভস্থ পথের দাবি বেশ কিছুদিন ধরে জানিয়ে আসছে এলাকার মানুষ। এই নিয়ে বেচারাম মান্নার নেতৃত্বে আন্দোলন চলছে। সেই আন্দোলন সমাবেশেই যোগ দিয়ে এমন বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের এই মন্ত্রী।

যদিও পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বেচারাম বলেন, কেন্দ্রের ভূতল পরিবহণ নিগম কাজ করছে না। এই সাব‌ওয়ে না হ‌ওয়ার কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা তৈরি হয়েছে হয়তো সাবওয়ে হবে না। তাই আমরা সমাবেশ করেছি। সমাবেশের পরে গ্রামে গেলে গ্রামবাসীরা অভিযোগ করেন, রাস্তা আটকালে পুলিশ বাধা দিচ্ছে। আমি তখন বলি, রাস্তা অবরোধ করে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া যাবে না। কিন্তু যে জায়গায় সাবওয়ে হবে, সেখানে ১০০ ফুট কাজ বন্ধ থাকবে। সেখানে কেউ কাজ করতে গেলে বাধা দেবেন। সেখানে পুলিশ (Police) যদি কিছু বলে আমরা বুঝে নেব। উল্টে বেচারাম মান্নার অভিযোগ, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি একজন রাজ্য সরকারের মন্ত্রী হয়ে কখনও 'পুলিশকে আছাড় মারব' বলতে পারি না।

বেচারাম মান্নার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, বেচারাম মান্নারা পুলিশকে চালাতে চান। কিন্তু সেই পুলিশ‌ই কোন‌ও সময় কথা না শুনলে মারধরের হুমকি দেন!

গাড়ি থেকে বেআইনিভাবে ওষুধ বিক্রি সরকারি হাসপাতালের চিকিৎসকের, হাতেনাতে ধরা পড়লেন


```