
শেষ আপডেট: 16 December 2019 08:37
রবিবার ফের সেখানে এসে মাটি ফেলে জমি ঘিরতে চায় কয়েকজন লোক। তখন বাধা দিতে গেলে হরিপদ মুদিকে (৫২) মাটিতে ফেলে বেধড়ক মারধর করে দুই দুষ্কৃতী, তাদের নাম কৃতউদ্দিন ও শেখ রিয়াজ। আশঙ্কাজনক অবস্থায় হরিপদকে ভর্তি করা হয় খড়গপুর সদর মহকুমা হাসপাতালে। সোমবার সকালে মৃত্যু হয় তার।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় খড়গপুর সদর মহকুমা হাসপাতালে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পরিবারের লোকেরা থানায় অভিযোগ জানাতে গেলেও সেই অভিযোগ প্রথমে নিতে অস্বীকার করেন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার।
হরিপদ মুদির পুত্রবধূ টুনি মুদি বলেন, “আমরা যবে থেকে এখানে বাড়ি করে এসেছি তবে থেকেই এখানে ঝামেলা করছে প্রমোটাররা। কিছুদিন আগে ওরা জমি ঘিরতে এসেছিল। তখন বলে এই জমি ওরা নাকি কিনে নিয়েছে। আমরা তখন ওদের বলি, জমি কিনে থাকলে তার কাগজ-পত্র দেখাক। ওরা সে সব না শুনে মারধর করে শুরু করে। রবিবারও ওরা এসে জমি ঘিরতে শুরু করে। তখনও আমার শ্বশুরমশাই বাধা দিতে গেলে ওরা মারতে শুরু করে।”
হরিপদ মুদির মৃত্যুর খবর পাওয়া মাত্রই এলাকার লোকজন ক্ষেপে ওঠেন। তাতে ঘৃতাহুতি পড়ে পুলিশ অভিযোগ নিতে না চাওয়ায়। তাঁরা সাহাচক খালশিউলি গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়।
এই ঘটনা সম্বন্ধে জানতে চাইলে পুলিশ দায়সারা ভাব জানায়, “একটি ঘটনা ঘটেছে, তবে কোনও অভিযোগ দায়ের হয়নি। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।” অভিযোগ না নেওয়া নিয়ে প্রশ্ন করলে তার কোনও উত্তর দেয়নি পুলিশ।