Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হনুমান জয়ন্তীতে শান্তি যেন বজায় থাকে, সব রাজ্যকে পরামর্শ অমিত শাহের মন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালিত হবে দেশজুড়ে। তার আগে বুধবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পরামর্শ পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। অমিত শাহের মন্ত্রক সেই অ্যাডভাইজারিতে বলেছে, হ

হনুমান জয়ন্তীতে শান্তি যেন বজায় থাকে, সব রাজ্যকে পরামর্শ অমিত শাহের মন্ত্রকের

শেষ আপডেট: 5 April 2023 09:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti) পালিত হবে দেশজুড়ে। তার আগে বুধবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পরামর্শ পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA)। অমিত শাহের মন্ত্রক সেই অ্যাডভাইজারিতে বলেছে, হনুমান জয়ন্তীতে যাতে আইনশৃঙ্খলা, শান্তি বজায় থাকে তা সুনিশ্চিত করতে হবে।

রামনবমীকে কেন্দ্র করে বাংলা, বিহার, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে হিংসার ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে দেশজুড়ে ১০০টির বেশি জায়গায় অশান্তি হয়। তারপর হনুমান জয়ন্তীর আগে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অ্যাডভাইজারি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

গতবছর দিল্লির জাহাঙ্গিপুরীতে হনুমান জয়ন্তীতে ব্যাপক হানাহানি হয়েছিল। বুধবার সেইসব এলাকাতেও দিল্লি পুলিশ রুটমার্চ করেছে। এলাকা ডমিনেশন করছে কেন্দ্রীয় বাহিনীও।

বাংলায় যে হনুমান জয়ন্তীতে নতুন করে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র হতে পারে সে ব্যাপারে দু'দিন আগেই প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একটি মামলায় কলকাতা হাইকোর্ট আবার হনুমান জয়ন্তীতে স্পর্শকাতর এলাকায় আধাসামরিক বাহিনীর সাহায্য নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই সমস্ত রাজ্যকে পরামর্শ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের, বেনজির ঘটনা বাংলায়


```