Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

‘এই নির্বাচন আমাদের দুটো শিক্ষা দিল – হিংসা আর দুর্নীতি’, লড়াই জারি রাখার বার্তা রাজ্যপালের

দ্য ওয়াল ব্যুরো: বাংলার পঞ্চায়েত ভোটের লাগামছাড়া হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ( Governor CV Ananda Bose)। কোনপথে এর মোকাবিলা সম্ভব, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন তিনি। মঙ্গ

‘এই নির্বাচন আমাদের দুটো শিক্ষা দিল – হিংসা আর দুর্নীতি’, লড়াই জারি রাখার বার্তা রাজ্যপালের

শেষ আপডেট: 11 July 2023 16:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলার পঞ্চায়েত ভোটের লাগামছাড়া হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ( Governor CV Ananda Bose)। কোনপথে এর মোকাবিলা সম্ভব, তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন তিনি। মঙ্গলবার সন্ধেয় নিজেই একথা জানিয়ে রাজ্যপাল বলেন (Message of the Governor), “অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। সাংবিধানিক সহকর্মীর সঙ্গে দেখা করে ডিটেল কথা বলেছি। আমি পাবলিক করব না। তবে বাংলায় হিংসা হচ্ছে, এটা আমি দেখেছি। তদন্ত হবে। লড়াই জারি থাকবে দুর্নীতি ও অশান্তির বিরুদ্ধে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বাংলার ভোটে লাগামছাড়া হিংসা এবং রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গই আরও একবার স্পষ্ট করতে চেয়েছেন রাজ্যপাল। বোঝাতে চেয়েছেন, মানুষের প্রাণের চেয়ে কোনও কিছু দামি হতে পারে না। বস্তুত, ভোটের আগে থেকেই হিংসার প্রশ্নে কমিশনকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। এমনকি ভোটের দিন হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেছিলেন। বাংলাকে দুর্নীতি এবং হিংসা মুক্ত করতে এখন থেকে লাগাতার প্রশাসনিক কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছিলেন।

এমনকি এদিন সকালে দিল্লি থেকে কলকাতা ফিরেও রাজ্যপালের প্রথম প্রতিক্রিয়া ছিল, দুর্নীতির প্রশ্নে কাউকেই রেয়াত করা হবে না। সন্ধেতেও রাজ্যপাল একই কথার পুনরাবৃত্তি করেছেন। রাজ্যপাল বলেন, “এই নির্বাচন আমাদের দুটো শিক্ষা দিল- একটা দুর্নীতি আর একটা হিংসা। আমাদের এদের সঙ্গে লড়াই করতে হবে। মনে করিয়ে দিয়েছেন, দেশের প্রগতির জন্য নির্বাচন করানো উচিত। প্রত্যেক ভোটার গুরুত্বপূর্ন। তর্জনীতে রক্ত নয়, ভোটের কালি লাগানো আমাদের কর্তব্য।“

বলেছেন, “অনেকের দৌড়ে একজনই জেতে। ভোটটাও তাই। এতে হিংসার প্রয়োজন নেই। রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা থাকবে। কিন্তু আমরা গণতান্ত্রিক দেশের বাসিন্দা। আমাদের কর্তব্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।“ বস্তুত, বাংলার নির্বাচনী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। হিংসার বিষয়ে ওই কমিটি তাঁর সহযোগিতা চাইলে তিনি সাহায্য করবেন বলেও জানান।

যা থেকে রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট মিটলেও রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত থামার সম্ভাবনা কম।

আরও পড়ুন: ‘নবজোয়ারে জিতল তৃণমূল, লোকসভার পথ প্রশস্ত’, মূলস্রোতের সংবাদমাধ্যমকে টুইটে খোঁচা অভিষেকের


```