
শেষ আপডেট: 25 September 2023 06:45
দ্য ওয়াল ব্যুরো: নিজের বাড়িতে ময়ূর (trafficking peacock) পুষেছিল এক যুবক। একটা দুটো নয় ৭ খানা ময়ূর জোগাড় করেছিল সেই যুবক। পরিকল্পনা ছিল ময়ূরগুলি বড় হতেই চুপিচুপি পাচার করা হবে বিদেশে। রোজগার হবে মোটা টাকা। এই পরিকল্পনা মাফিক শনিবার নদীয়ার বাংলাদেশ সীমান্তের কাছে খাঁচায় ৭টি পাখিকে ভরে চালান করতে যাচ্ছিল সে, তবে শেষরক্ষা হল না। ধরা পড়তে হল বিএসএফের (BSF) হাতে।
যুবককে যখন সীমান্তে দেখেন বিএসএফ জওয়ানরা, সেই সময়ে তাকে দাঁড়াতে বললে সে তাড়াতাড়ি পালানোর চেষ্টা করে। তবে ছুটতে গিয়ে পড়ে যায় সেই যুবক, জখমও হয়। এরপরই তাকে হেফাজতে নেন বিএসএফ কর্মীরা। পরে তাকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। রবিবার রানাঘাট আদালতে তোলা হয়েছে ধৃত যুবককে।
উদ্ধার করা ময়ূরগুলি রানাঘাট বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। ওই যুবককে জেরা করে পাচার চক্রের খোঁজ চলছে পুলিশের তরফে। রবিবার ওই যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে।
১৫০০ টাকা ধার নিয়েছিলেন, বিহারে দলিত মহিলাকে নগ্ন করে মার, জোর করে খাওয়ানো হল প্রস্রাব