Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের ছড়াছড়ি! মস্করায় মজেছে বাংলা

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে শনিবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বাংলার রাজনীতি এখন সেই গ্রেফতারির ধাক্কায় তোলপাড়। পার্

পার্থ-অর্পিতাকে নিয়ে মিমের ছড়াছড়ি! মস্করায় মজেছে বাংলা

শেষ আপডেট: 24 July 2022 15:44

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে শনিবার সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বাংলার রাজনীতি এখন সেই গ্রেফতারির ধাক্কায় তোলপাড়। পার্থবাবু রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রীও বটে। তাঁর বিরুদ্ধে এমন বড়সড় দুর্নীতির অভিযোগ নজিরবিহীন।

meme

শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের আগে টানা ২৬ ঘণ্টা জেরা করেছে ইডি। সেই জেরা চলাকালীনই বেহালায় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। পরে টাকার পরিমাণ বেড়ে হয়েছে সাড়ে ২২ কোটি। সমস্ত ঘটনাপ্রবাহ সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো বর্ষীয়ান রাজনীতিবিদের ‘বান্ধবী’, অন্যদিকে এই টাকার পাহাড়, সবকিছু নিয়ে জমে উঠেছে মিম। শুক্রবার রাত থেকে মিমের (meme) বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

meme

পার্থ চট্টোপাধ্যায়ের এই কেলেঙ্কারির পর্দা ফাঁস হওয়ার ঠিক আগের দিনই ছিল ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। রাজ্যের শাসকদলের জন্য এই দিনটা ‘বিগ ডে’। সেদিন ধর্মতলার মঞ্চ থেকে দাঁড়িয়ে জোর গলায় ভাষণ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্যাকেটজাত মুড়ির উপর জিএসটি বসানোয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে নিজ কায়দায় তোপ দেগেছিলেন তিনি। একুশের মঞ্চে দাঁড়িয়ে মুড়ি খেতে খেতে মমতা আওয়াজ তুলেছিলেন ‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও’। একদিন পরের পার্থ-কেলেঙ্কারির সঙ্গে সেই মুড়ির অনুষঙ্গ টেনে মিম তৈরি হয়েছে প্রচুর।

meme

কোনও মিমে বলা হয়েছে, ‘মঞ্চে মুড়ি, ফ্ল্যাটে কুড়ি’। কোনও মিম আবার বলেছে ‘একুশে মুড়ি আর বাইশে কুড়ি’।

কেউ কেউ আবার পার্থ চট্টোপাধ্যায়ের ছবি বসিয়ে দিয়েছেন দেব অভিনীত ‘চাঁদের পাহাড়’-এর পোস্টারে। মিমের পর্দায় ‘চাঁদের পাহাড়’ হয়ে গেছে ‘টাকার পাহাড়’ আর ‘শুভ মুক্তি হয়েছে ‘শুভ গ্রেফতারি’।

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীও মিম কটাক্ষের কেন্দ্রে রয়েছেন। অর্পিতা মুখোপাধ্যায়কে কেউ কেউ তুলনা করেছেন তৃণমূলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অভিনেত্রী অর্পিতার ‘মা লক্ষ্মী’ সাজে ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ায়, লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সেই ছবির কটাক্ষ মিমে ফুটে উঠেছে।

আরও পড়ুন: অর্পিতার পৈতৃক বাড়িতে এসেছিলেন রামকৃষ্ণ পরমহংস, মুখার্জি পরিবারকে লোকে একডাকে চেনে!

meme

দারুণ জনপ্রিয়তা পেয়েছে বেহালা পূর্ব আর বেহালা পশ্চিমের মিম। পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের বিধায়ক। আর শোভন চট্টোপাধ্যায় একসময় বেহালা পূর্বের বিধায়ক ছিলেন। তাঁর সঙ্গে বৈশাখীর ছবি এবং পার্থর সঙ্গে অর্পিতার ছবি মিমের হট টপিক হয়ে উঠেছে। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত ঠাউরে একদিকে যেমন তাঁর শাস্তি দাবি করছেন অন্যদিকে তেমনই মজে আছেন রকমারি মিমে।

meme

ফেসবুক ট্রেন্ডের জগৎ। সেখানে আজ যা ট্রেন্ড কাল তা ঢাকা পড়ে যায় নতুন কোনও ট্রেন্ডের চাকচিক্যে। আপাতত নতুন কিছু না আসা পর্যন্ত ফেসবুকে ট্রেন্ডিং পার্থ-অর্পিতা।

meme

আরও পড়ুন: ‘পার্থ সুস্থ আছেন, দুর্নীতি ধামাচাপা দিচ্ছে এসএসকেএম’! হাইকোর্টে বিস্ফোরক ইডি


```