Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপে টাকা কমাল মেডিকা, করোনায় মৃত চিকিৎসকের বিলে ছাড় ৩ লাখ ৬০ হাজার

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের বিলে চাপের মুখে ছাড় দিল কলকাতার মেডিকা হাসপাতাল। আগে বিল করা হয়েছিল ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকা। এবার তার থেকে ছাড় দেওয়া হল ৩ লাক্ষ ৬০ হাজার টাকা। এদিন এমনটাই জানিয়েছেন রা

চাপে টাকা কমাল মেডিকা, করোনায় মৃত চিকিৎসকের বিলে ছাড় ৩ লাখ ৬০ হাজার

শেষ আপডেট: 12 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়ে মৃত চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের বিলে চাপের মুখে ছাড় দিল কলকাতার মেডিকা হাসপাতাল। আগে বিল করা হয়েছিল ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকা। এবার তার থেকে ছাড় দেওয়া হল ৩ লাক্ষ ৬০ হাজার টাকা। এদিন এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দোপাধ্যায়।

আরও পড়ুন

৩০ হাজার সেনা মোতায়েন পূর্ব লাদাখে, শীতের আগে বড় পদক্ষেপ নয়াদিল্লির

মেডিকার উপরে চাপ ছিল প্রবল। একদিকে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছিল। অন্য দিকে, বুধবার রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান টেক্সট মেসেজ করে বিল রিভিউ করার নির্দেশ দেন। বুধবারই হাসপাতালের পক্ষে বিল রিভিউ করা হবে বলে জানানো হয়। এদিন ছাড়ের কথা জানানো হয়েছে। ২৩ দিন আইসিইউতে ছিলেন চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের তথ্য অনুযায়ী, মোট বিল হয় ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকা। এর মধ্যে ওষুধের বিল ৬ লক্ষ ৯০ হাজার টাকা। বিমা কোম্পানি (টিপিএ) দিয়েছে ৩ লক্ষ টাকা। চিকিৎসকের পরিবার হাসপাতালকে দেয় ১১ লক্ষ ৭৫ হাজার টাকা। মোট বিল থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেডিকা। এলাকায় খুবই জনপ্রিয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য লকডাউনেও শ্যামনগর এলাকায় নিয়মিত রোগী দেখেন বলে জানা যায়। ওই এলাকার চটকলের শ্রমিকদের জন্য তিনি অতি কম খরচে রোগী দেখতেন বলেও খ্যাতি ছিল। শেষে তিনি নিজেই সংক্রামিত হন গত মাসে। মেডিকা হাসপাতালে দীর্ঘ চিকিৎসা করেও শেষরক্ষা হয়নি। সোমবার দুপুরে মারা যান তিনি। তার পরেই তাঁর পরিবারের হাতে প্রায় ১৯ লক্ষ টাকার বিল ধরায় মেডিকা। এ নিয়েই সরব হয়েছিল একাধিক চিকিৎসক সংগঠন। চিকিৎসকদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছিলেন, একজন কোভিড যোদ্ধাকে যদি এমন ভাবে নিঃস্ব হয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে! এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তোলপাড় চলে। সেখান থেকেই তা নজরে আসে এ রাজ্যের স্বাস্থ্য কমিশনের।

```