Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই
মহম্মদ সেলিমের ভেরিফায়েড ট্যুইট অ্যাকাউন্ট বন্ধ
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের ভেরিফায়েড ট্যুইট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।  এ জন্য বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।  তাদের অভিযোগ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি উদ্ধৃতি ট্য
মহম্মদ সেলিমের ভেরিফায়েড ট্যুইট অ্যাকাউন্ট বন্ধ
শেষ আপডেট: 12 October 2019 13:21
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের ভেরিফায়েড ট্যুইট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।  এ জন্য বিজেপির আইটি সেলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিএম।  তাদের অভিযোগ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি উদ্ধৃতি ট্যুইট করায় সেলিমের ট্যুইট অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও বিজেপির আইটি সেল এই অভিযোগ অস্বীকার করেছে। অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা প্রসঙ্গে বিজেপিকে ‘অসভ্য ও বর্বর’ বলে মন্তব্য করেছিলেন জ্যোতি বসু।  নিজের ভেরিফায়েড ট্যুইট অ্যাকাউন্টে সেই উদ্ধৃতিই করেছিলেন মহম্মদ সেলিম।  ৫ অক্টোবরের সেই মন্তব্যটি মুছে দেওয়া হয়েছে। মহম্মদ সেলিম লিখেছিলেন – বিজেপিকে অসভ্য ও বর্বর রাজনৈতিক দল বলে মন্তব্য করেছিলেন কমরেড জ্যোতি বসু।  পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই বর্বরতা বন্ধ করার এটাই উপযুক্ত সময়।  বিবেকানন্দ ও রামকৃষ্ণ কখনও এ কথা বলেননি যে অন্যের ধর্মকে ধ্বংস করে নিজের ধর্মকে ভালবাসো।  তাঁর ওই ট্যুইটে কোনও ছবি ব্যবহার করেননি সেলিম। সেই মন্তব্যের প্রেক্ষিতে যে অভিযোগ জমা পড়ে, তাতেই মহম্মদ সেলিমের বিরুদ্ধে পদক্ষেপ করে ট্যুইটার।  মহম্মদ সেলিম ট্যুইটারের নিয়ম ভেঙেছেন বলে তারা জানিয়ে দেয়। [caption id="attachment_149803" align="aligncenter" width="289"] মহম্মদ সেলিমের সেই ট্যুইট[/caption] পরে মহম্মদ সেলিম একটি ট্যুইটে লেখেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, কাতার, বাহরিন প্রভৃতি ইসলামি রাষ্ট্রে ৩০ লক্ষেরও বেশি হিন্দু বিতাড়িত হওয়ার কোনও আশঙ্কা ছাড়াই নির্ভয়ে বসবাস করছেন।  এটাই বসুধৈব কুটুম্বকমের ধারনা।
More than 3 million Hindu brothers & sisters are living in Islamic republics of UAE, Saudi Arabia, Oman, Qatar, Bahrain & Kuwait with dignity & without any fear of deportation.
It seems almost every country in the world is practising 'Vasudhaiva Kutumbakam' but not India. https://t.co/erPJ7CvRUQ
— Md Salim (@salimdotcomrade) October 5, 2019