Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

১৫ ফুটের কিং কোবরা! দেখা মিলতেই হুলস্থুল রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বন দফতর এবং পরিবেশ কর্মীদের চেষ্টায় মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি (Maynaguri King Cobra) রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে উদ্ধার হল ১৫ ফুটের একটি কিং কোবরা। জানা গেছে, এদিন বিজ্ঞানকেন্দ্রের কমপ্লেক্সের (Scienc

১৫ ফুটের কিং কোবরা! দেখা মিলতেই হুলস্থুল রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্রে

শেষ আপডেট: 27 July 2023 07:06

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বন দফতর এবং পরিবেশ কর্মীদের চেষ্টায় মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি (Maynaguri King Cobra) রামসাই কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে উদ্ধার হল ১৫ ফুটের একটি কিং কোবরা।

জানা গেছে, এদিন বিজ্ঞানকেন্দ্রের কমপ্লেক্সের (Science Complex) ভেতরে থাকা কৃষিজমিতে কাজ করছিলেন কর্মীরা। আচমকাই তাঁরা ঝোপের ভেতর ফোঁস ফোঁস শব্দ শুনতে পান।

(Maynaguri King Cobra) ভাল করে লক্ষ্য করতেই দেখতে পান একটি বিশাল সাপ কুণ্ডলী পাকিয়ে ফনা উঁচিয়ে রয়েছে তাঁদের দিকে। সেই দৃশ্য দেখে ভিরমি খাওয়ার অবস্থা হয় কর্মীদের। কাজ ফেলে ঘটনাস্থল থেকে ছুটে পালিয়ে যান তাঁরা। বিজ্ঞানকেন্দ্র থেকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রামসাই রেঞ্জ অফিসে।

খবর পেয়ে বনকর্মীরা গিয়ে সাপটিকে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন এটি একটি পূর্ণবয়স্ক কিং কোবরা। সাপ ধরতে খবর পাঠানো হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায়কে। টিম নিয়ে দ্রুত পৌঁছে যান নন্দুবাবু। প্রায় দু-ঘণ্টার চেষ্টায় কিং কোবরাটিকে উদ্ধার করেন তাঁরা। নন্দুবাবু বলেন, “চলতি বছরে ময়নাগুড়ি ব্লকে এই প্রথম কিং কোবরা উদ্ধার হল। এটি একটি পূর্ণবয়স্ক পুরুষ কিং কোবরা। সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় গরুমারা জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।”

আরও পড়ুন: দুই জায়ের তুমুল মারপিট, একজন কান ছিঁড়ে নিলেন অন্যজনের! ডেবরায় শোরগোল


```