Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Maynaguri: হঠাৎ মনবদল ময়নাগুড়ির নির্যাতিতার বাবার, সিবিআই নয় পুলিশই তদন্ত করুক শ্লীলতাহানির

দ্য ওয়াল ব্যুরো: ১২ দিন ধরে যমে-মানুষে লড়াইয়ের পর গত সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয় ময়নাগুড়িতে (Maynaguri) নির্যাতিতা নাবালিকার। মেয়ের মৃত্যুর পর তাঁর বাবা সেদিনই বলেছিলেন, 'আমার মেয়ের শ্লীলতাহানির ঘটনার সিবিআই তদন্ত চাই। এই পু

Maynaguri: হঠাৎ মনবদল ময়নাগুড়ির নির্যাতিতার বাবার, সিবিআই নয় পুলিশই তদন্ত করুক শ্লীলতাহানির

শেষ আপডেট: 27 April 2022 13:36

দ্য ওয়াল ব্যুরো: ১২ দিন ধরে যমে-মানুষে লড়াইয়ের পর গত সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয় ময়নাগুড়িতে (Maynaguri) নির্যাতিতা নাবালিকার। মেয়ের মৃত্যুর পর তাঁর বাবা সেদিনই বলেছিলেন, 'আমার মেয়ের শ্লীলতাহানির ঘটনার সিবিআই তদন্ত চাই। এই পুলিশে আমার ভরসা নাই নাই নাই।'

কিন্তু ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই মনবদল করে ফেললেন নির্যাতিতার বাবা। বুধবার সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেয়ের মৃত্যু শোকে সেদিন তাঁর মাথার ঠিক ছিল না। কিন্তু এখন তাঁর মনে হচ্ছে পুলিশি তদন্তই ঠিক আছে। পুলিশি তদন্তে তিনি ‘খুশি’। সিবিআই তদন্ত আর চাই না।

নির্যাতিতার বাবা এদিন আরও বলেন, 'আমার মেয়ে মারা যাওয়ার সময়ে বলে গিয়েছিল, বাবা আমার উপর যারা অত্যাচার করেছিল, তাদের যেন ফাঁসি হয়। তুই দেখিস বাবা। আমিও পুলিশকে বলেছি, অভিযুক্তদের ফাঁসি হলে মেয়ের আত্মা শান্তি পাবে।'

নির্যাতিতার বাবা হঠাৎ করে এরকম মন বদল করায় অনেকে ভ্রূকুটি করছে। তবে এটা ঠিক, যে ময়নাগুড়ি কাণ্ডে অভিযুক্ত চার জনকেই পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ দায়ের হওয়ার পরে খুব কম সময়ের মধ্যে প্রথমে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। পরে আরও দু’জনকে গ্রেফতার করেছে। সেদিক থেকে এই কাণ্ডে পুলিশের ভূমিকা এখনও পর্যন্ত সদর্থক বলে মনে করছে অনেকেই। তাঁদের মতে, হাঁসখালির ঘটনার সঙ্গে এই ঘটনায় পুলিশি তদন্তে ফারাক স্পষ্ট।

নদিয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তার পর থেকে বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা, আবেদন জমা পড়তে শুরু করেছে উচ্চ আদালতে। তা ছাড়া চারটি ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশের সিনিয়র অফিসর দময়ন্তী সেনকে তদন্তে নজরদারির দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। ময়নাগুড়ির কাণ্ড সেদিক থেকেও ব্যতিক্রম হয়ে থাকল।

বাঁকুড়া-ঝাড়গ্রামের পর এবার মাওবাদী পোস্টার পশ্চিম মেদিনীপুরে, বাজার বনধের ডাক


```