দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: জগন্নাথ দেবের স্নানযাত্রা। তাই বৃহস্পতিবার ভিড় উপচে পড়ে মায়াপুরের ইসকন মন্দিরে। সকাল থেকে জগন্নাথদেব কে স্নান করানোর লম্বা লাইন।
দুধে-জলে এই স্নানের পরেই জ্বরে কাবু হয়ে ঘরে খিল দেবেন জগন্নাথদেব। ভক্তদের দেখা দেবেন না তিনি। এমনটাই বিশ্বাস। ১৪ জুলাই রথ যাত্রার দিন রাজবেশে ফের ভক্তদের সামনে আসবেন তিনি। রাজ রথে করে জগন্নাথ মন্দির থেকে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যাবেন। উল্টোরথ পর্যন্ত থাকবেন ইসকনের অস্থায়ী গুন্ডিচায় । পূর্বের এই প্রথানুযায়ী আজ মহা সমারোহে পালিত হলো জগন্নাথদেবের স্নান যাত্রা। সেই সঙ্গে আজ থেকেই রথযাত্রার শুভ সূচনা হয়ে গেল। রথের উৎসবে যোগ দিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মায়াপুরে।
https://www.youtube.com/watch?v=j70DmZ6npb0