Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাটিগাড়ায় ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃত্যুদণ্ড দিল আদালত!

২০২৩ সালের ২১ অগস্টের এই ঘটনায় শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার।

মাটিগাড়ায় ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মৃত্যুদণ্ড দিল আদালত!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 September 2024 18:21

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিঙের মাটিগাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় অপরাধীকে মৃত্যুদণ্ড দিল শিলিগুড়ি আদালত। শিলিগুড়ি আদালতের বিচারক অনিতা মেহেত্রা মাথুর শনিবার এই সাজা ঘোষণা করেছেন। 

জঙ্গলের ভিতর পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল মহম্মদ আব্বাস নামে এক ব্যক্তি। 

২০২৩ সালের ২১ অগস্টের এই ঘটনায় শারীরিক অত্যাচারের জেরে মৃত্যু হয় ওই নাবালিকার। নির্যাতিতাকে যাতে কেউ চিনতে না পারে, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল তার মুখ। সমস্ত সাক্ষ্যপ্রমাণ খতিয়ে দেখে অবশেষে আব্বাসকে দোষী সাব্যস্ত করল আদালত।

ঘটনার ১ বছর ১৪ দিনের মাথায় মামলার নিষ্পত্তি হল। আব্বাসের বিরুদ্ধে ওঠা স্কুলছাত্রীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ প্রমাণিত হয় বৃহস্পতিবারই।


```