রবিবার কলকাতায় তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি
দ্য ওয়াল ব্যুরো: ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে বেশ কিছু জেলায়। বলা হয়েছে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে রবিবার। ভাসবে কলকাতাও (Kolkata)।
মর
শেষ আপডেট: 12 September 2021 06:18
দ্য ওয়াল ব্যুরো: ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে বেশ কিছু জেলায়। বলা হয়েছে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে রবিবার। ভাসবে কলকাতাও (Kolkata)।
মর্মান্তিক! শুনশান রাস্তায় বাইকের অবাধ গতি, ব্রীজ থেকে ছিটকে নীচে পড়লেন যুবক
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আবারও ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। সমুদ্র উপকূলে বাড়তি সতর্কতা জারি রয়েছে। মৎস্যজীবীদের গতিবিধিও নিয়ন্ত্রণ করতে বলেছেন আবহাওয়াবিদরা। বলা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় এদিন বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ রবিবার সারাদিন উত্তাল থাকবে সমুদ্র। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ চলবে বলে খবর। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীরা সমুদ্রে যেতে পারবেন না।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে। এটি উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামী দুই থেকে তিন দিনে তা ছত্তীসগড়ের দিকে যাবে।
রবিবার কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা প্রবল। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। জারি হয়েছ কমলা সতর্কতা। বজ্রবিদ্যুতসহ বৃষ্টি হবে বাকি জেলাতেও।
দক্ষিণ ভাসলেও আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'