Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলেঘাটায় বিরাট বিস্ফোরণ, গান্ধী ভবনের পাশেই উড়ে গেল ক্লাব ঘরের ছাদ

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই প্রচণ্ড বিস্ফোরণ। বেলেঘাটা গান্ধী ভবনের পাশে একটি ক্লাব ঘরের ছাদ উড়ে গেছে বলে খবর। বিস্ফোরণের  শব্দে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ। পৌঁছেছে বম্ব স্কোয়াড। কীভাবে বিস্ফোরণ ঘটল

বেলেঘাটায় বিরাট বিস্ফোরণ, গান্ধী ভবনের পাশেই উড়ে গেল ক্লাব ঘরের ছাদ

শেষ আপডেট: 12 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই প্রচণ্ড বিস্ফোরণ। বেলেঘাটা গান্ধী ভবনের পাশে একটি ক্লাব ঘরের ছাদ উড়ে গেছে বলে খবর। বিস্ফোরণের  শব্দে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে বেলেঘাটা থানার পুলিশ। পৌঁছেছে বম্ব স্কোয়াড। কীভাবে বিস্ফোরণ ঘটল খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এদিন ভোরে আচমকাই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের বক্তব্য, বিস্ফোরণে শব্দে আতঙ্ক ছড়ায়।  অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। গান্ধী ভবনের পাশেই ক্লাব ঘরে গিয়ে দেখেন, দোতলার একটি ঘরের ছাদ উড়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এলাকাবাসীর মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে সে ব্যাপারে তাঁদের কোনও ধারণা নেই। ক্লাবের লোকজনেরও দেখা মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে বেলেঘাটা থানার পুলিশ। এ দিন বেলার দিকে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও ফরেন্সিক বিশেষজ্ঞের দল। প্রায় এক ঘণ্টা তাঁরা ছিলেন ঘটনাস্থলে। সূত্রের খবর, বিস্ফোরণে ক্লাব ঘরের যে জায়গাগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, বিস্ফোরণস্থল থেকে স্প্রিন্টার উদ্ধার হয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

```