Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকাকে বিয়ে করে গ্রেফতার বর! নারী দিবসে বসিরহাটে হইচই

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গোপনে নাবালিকা মেয়ের বিয়ে (Minor Marriage) দিয়েও শেষ রক্ষা হল না। বিয়ের আসর থেকে বর সমেত শ্বশুর ও মেয়ের বাবাকে তুলে গিয়ে গেল পুলিশ (Police)। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘটনা প্রকাশ্য আসতেই আলোড়ন তৈরি হয়েছ

নাবালিকাকে বিয়ে করে গ্রেফতার বর! নারী দিবসে বসিরহাটে হইচই

শেষ আপডেট: 8 March 2023 11:15

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গোপনে নাবালিকা মেয়ের বিয়ে (Minor Marriage) দিয়েও শেষ রক্ষা হল না। বিয়ের আসর থেকে বর সমেত শ্বশুর ও মেয়ের বাবাকে তুলে গিয়ে গেল পুলিশ (Police)। আন্তর্জাতিক নারী দিবসে এই ঘটনা প্রকাশ্য আসতেই আলোড়ন তৈরি হয়েছে।

মঙ্গলবার রাতে বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রামের ১৭ বছরের মেয়ের বিয়ে আসর বসেছিল। দরিদ্র পরিবারের ওই নাবালিকার বাড়ির হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি গ্রামে। বাবা ভাগচাষি।নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় মেয়ের পড়াশোনার খরচ জোগানো দরিদ্র বাবার পক্ষে সম্ভব ছিল না। তাই বিশপুরের বাসিন্দা এক ২১ বছরের যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেন তিনি। ওই অঞ্চলেই রয়েছে নাবালিকার মামারবাড়ি। বিয়েতে যাতে কোনও আইনি বাধা না আসে, তাই সকলের অজান্তেই মেয়ের মামারবাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

যদিও গোপনসূত্রে খবর পেয়ে সেখানে পুলিশ নিয়ে হাজির হন কন্যাশ্রী দফতরের আধিকারিক প্রণব মুখোপাধ্যায়। যদিও পুলিশ পৌঁছনোর আগেই মেয়েটির বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছিল। তাই নাবালিকার স্বামী, শ্বশুর ও বাবাকে গ্রেফতার করে পুলিশ।

কন্যাশ্রী দফতরের আধিকারিক প্রণববাবু জানান, নাবালিকার বয়স ১৭ বছর। নাবালিকার মেয়ের বিয়ে আইনত অপরাধ জেনেও দুই পরিবারই মেয়ের বিয়ে ঠিক করেছিল। তাই এই ঘটনায় মেয়েটির স্বামী, শ্বশুর, বাবাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ওই নাবালিকা যাতে পড়াশোনা চালাতে পারে সেবিষয়ে দিকে নজর রাখবে প্রশাসন। মেয়েটি যাতে কন্যাশ্রী ও রূপশ্রী পায়, তারও ব্যবস্থা করবে। বুধবার বসিরহাট মহকুমা আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।

সিঙ্গাপুরে জিম ট্রেনারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ভারতীয় যুবক


```