Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বৌভাত সেরে ফেরার সময় হাইওয়েতে উল্টে গেল কনেযাত্রীদের বাস! আহত ১০

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বৌভাত থেকে ফেরার সময় মাঝরাস্তায় উল্টে গেল যাত্রীর বোঝাই বাস (Bus Accident)! সোমবার ভোরে খড়্গপুর-রূপনারায়ণপুর ছ নম্বর জাতীয় সড়কের (National Highway) উপর এই দুর্ঘটনা ঘটে। ১০জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৌভাত সেরে ফেরার সময় হাইওয়েতে উল্টে গেল কনেযাত্রীদের বাস! আহত ১০

শেষ আপডেট: 5 December 2022 08:01

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: বৌভাত থেকে ফেরার সময় মাঝরাস্তায় উল্টে গেল যাত্রীর বোঝাই বাস (Bus Accident)! সোমবার ভোরে খড়্গপুর-রূপনারায়ণপুর ছ নম্বর জাতীয় সড়কের (National Highway) উপর এই দুর্ঘটনা ঘটে। ১০জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। আহতদের সকলকে মেদিনীপুর হাসপাতালে (Medinipur Medical College Hospital) ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রের জানা গিয়েছে, ঝাড়গ্রাম থেকে ওই কনেযাত্রী বোঝাই বাসটি পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটির দিকে যাচ্ছিল। বাসটিতে মোট ৫৫জন যাত্রী ছিলেন। খড়্গপুরের রূপনারায়ণপুরের ৬ নম্বর জাতীয় সড়কের উপর বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। প্রথমে গার্ড ওয়ালে ধাক্কা মারে বাসটি। এরপরে যাত্রী সমেত উল্টে যায়। বিকট শব্দ শুনে আশেপাশের থেকে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে সমস্ত যাত্রীদের উদ্ধার করে। গুরুতর জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে গিয়েছে বাসের চালক। তবে জখম হয়েছে হেলপার।

সাতসকালে সাইকেলে ধাক্কা মাটিবোঝাই ট্রাক্টরের, দুর্গাপুরে মৃত্যু আরোহীর

ওই বাসে থাকা কনেযাত্রীদের মধ্যে একজন জানায়, তাঁরা তিনদিন আগে ঝাড়গ্রামে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। রবিবার রাতে অনুষ্ঠান সেরে বাড়ির পথে রওনা দিয়েছিলেন। বর-কনে ওই বাসে ছিলেন না। সোমবার ভোরে আচমকাই এই দুর্ঘটনা ঘটে যায়। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। বাকিদের পুলিশ বাড়ি ফেরার ব্যবস্থা করে দিয়েছে।


```