Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খড়দহ স্টেশনে মাওবাদী পোস্টার, তাতে বিস্ফোরক স্লোগান

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাম জমানার শেষের দিকে পশ্চিমাঞ্চল তো বটেই কলকাতা ও সংলগ্ন এলাকাতেও মাওবাদী কার্যকলাপের দাপট বেড়েছিল। ২০১১-র পর থেকেই তা বন্ধ হতে শুরু হয়। কয়েক মাস আগে জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার উদ্ধার শুরু হলেও তা থ

খড়দহ স্টেশনে মাওবাদী পোস্টার, তাতে বিস্ফোরক স্লোগান

শেষ আপডেট: 18 April 2023 08:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাম জমানার শেষের দিকে পশ্চিমাঞ্চল তো বটেই কলকাতা ও সংলগ্ন এলাকাতেও মাওবাদী কার্যকলাপের দাপট বেড়েছিল। ২০১১-র পর থেকেই তা বন্ধ হতে শুরু হয়। কয়েক মাস আগে জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার উদ্ধার শুরু হলেও তা থেমে গিয়েছে। মঙ্গলবার হঠাৎই শিয়ালদহ মেন লাইনের খড়দহ স্টেশনে (Khardah Station) উদ্ধার হল মাওবাদী পোস্টার (Maoist Poster)।

খড়দহের ১ ও ৪ নম্বর প্ল্যাটফর্ম কার্যত ছয়লাপ হয়ে গিয়েছিল মাওবাদী পোস্টারে। জিআরপি গিয়ে সেসব ছিঁড়ে দিয়েছে। কিন্তু তাতে যেসব স্লোগান লেখা ছিল তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে।

Maoist Posters

২২ এপ্রিল রুশ বিপ্লবের নেতা লেনিনের জন্মদিন। পোস্টারে ২২ এপ্রিলে লেনিনের নামে শপথ হিসাবে স্লোগান লেখা ছিল সেই পোস্টারগুলিতে। তাতে লেখা—‘ঘরে ঘরে বেকার, বাজারে আগুন, ইভিএম ছুড়ে ফেলে আবার জাগুন।’ অথবা ‘সংখ্যালঘু জনগণ, বাঁচাতে তাদের মান ও প্রাণ, দিচ্ছি দেব অস্ত্রে শান।’

সন্দেহ নেই এসব স্লোগান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার। তবে এই পোস্টার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খড়দহের তৃণমূল নেতা দিব্যেন্দু মজুমদার বলেন, ‘মাওবাদী বলে কিছু নেই। কিছু অসাধু লোক এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে।’

বিজেপি নেতা কিশোর কর বলেন, ‘মার্ক্সবাদ-লেনিনবাদ অপ্রাসঙ্গিক। মাওবাদীরা ধ্বংসাত্মক শক্তি। তাদের চিহ্নিত করা প্রয়োজন।’

জলপাইগুড়িতে শয্যাশায়ী বৃদ্ধার মুখের কাছে ঝুলছে সাপ! ছুটে এল মেয়ে, তার পর…


```