Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বর্ধমানের জয়জয়কার মাধ্যমিকে! প্রথম স্থানাধিকারী ছাড়াও প্রথম দশের সাতটি ব়্যাঙ্কেই ১১ জন

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় এবার কলকাতার স্থান নেই। সব ক'টি ব়্যাঙ্কই জেলার জখলে। আর তারই মধ্যে রীতিমতো জয়জয়কার বর্ধমানের। বিশেষ করে বলতে গেলে পূর্ব বর্ধমান। এই জেলাটি যেন তাক লাগিয়ে দিয়েছে মাধ্যমিকের ফলাফলে। প্রথম দ

বর্ধমানের জয়জয়কার মাধ্যমিকে! প্রথম স্থানাধিকারী ছাড়াও প্রথম দশের সাতটি ব়্যাঙ্কেই ১১ জন

শেষ আপডেট: 15 July 2020 08:29

দ্য ওয়াল ব্যুরো: মাধ্যমিকের প্রথম দশের মেধাতালিকায় এবার কলকাতার স্থান নেই। সব ক'টি ব়্যাঙ্কই জেলার জখলে। আর তারই মধ্যে রীতিমতো জয়জয়কার বর্ধমানের। বিশেষ করে বলতে গেলে পূর্ব বর্ধমান। এই জেলাটি যেন তাক লাগিয়ে দিয়েছে মাধ্যমিকের ফলাফলে। প্রথম দশের তালিকায় প্রথম নামটিই পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের ছাত্র অরিত্র দাসের। ৬৯৪ নম্বর পেয়েছে সে। এছাড়াও দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম-- এই সব ক'টি ব়্যাঙ্কেই রয়েছে বর্ধমানের ছেলেমেয়েরা। তালিকায় দেখা গেছে, পূর্ব বর্ধমান থেকে রয়েছে মোট ১০ জন ছাত্রছাত্রী। পশ্চিম বর্ধমান থেকে আছে আরও এক জন। অরিত্রর পরেই দ্বিতীয় স্থানে আছে পূর্ব বর্ধমানেরই অভীক দাস। কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশনের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ফের পঞ্ম স্থানে রয়েছে ৬৮৮ নম্বর পাওয়া পূর্ব মেদিনীপুরের স্বস্তিক সরকার। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র সে। তার থেকে এক নম্বরের ফারাকে অর্থাৎ ৬৮৭ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানেরই একই স্কুলের ছাত্র সৃজন সাহা। পূর্ব বর্ধমানের সৌভিক সরকার আবার রয়েছে সপ্তম স্থানে। বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র সৌভিক পেয়েছে ৬৮৬ নম্বর। নবম স্থানে আছে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানের দুই কন্যা, অনুশ্রী ঘোষ ও উর্জসী মণ্ডল। ৬৮৪ নম্বর পেয়েছে তারা অনুশ্রী আসানসোল উমারাণী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের ছাত্রী। পূর্ব বর্ধমানের উর্জসী দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুলে পড়েছে। এই একই স্কুল থেকেই ৬৮৩ নম্বর পেয়ে দশম হয়েছে শ্রীপর্ণা খাসপুরী। তার প্রাপ্ত নম্বর ৬৮৩। মেধাতালিকার দশম স্থানে শ্রীপর্ণা ছাড়াও আছে পূর্ব বর্ধমানের আরও তিন জন ছাত্রছাত্রী। সকলের প্রাপ্ত নম্বর ৬৮৩। বনপাস শিক্ষানিকেতনের শেখ পারভেজ জিথ, বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের দেবায়ুধ ঘোষ, ভৈরবনালা এসকেইউএস হাইস্কুলের অন্বেষা ভট্টাচার্য উজ্জ্বল করেছে তাদের জেলার নাম। সব মিলিয়ে আনন্দ ও গর্বে ভরে উঠেছে পূর্ব বর্ধমানের মানুষ। শহর কলকাতাকে ছাপিয়ে গিয়ে বর্ধমান জেলার এই সাফল্য যেন আশাতীত।

```