Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির আরও ৮ বিধায়ক যাবেন? মনোজ বললেন, ‘শুনছি! তবে কারা জানি না’

দ্য ওয়াল ব্যুরো: কাঁথির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘একটু দরজাটা খুলব? একটু খুলি? ১০ সেকেন্ডের জন্য?’ তারপর বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। রবিবার বিকেলে দেখা গিয়েছে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিষেকের ক্যামাক স্ট

বিজেপির আরও ৮ বিধায়ক যাবেন? মনোজ বললেন, ‘শুনছি! তবে কারা জানি না’

শেষ আপডেট: 6 February 2023 10:20

দ্য ওয়াল ব্যুরো: কাঁথির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘একটু দরজাটা খুলব? একটু খুলি? ১০ সেকেন্ডের জন্য?’ তারপর বেশ কয়েক সপ্তাহ কেটে গিয়েছে। রবিবার বিকেলে দেখা গিয়েছে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে উত্তরীয় পরে নিয়েছেন। তারপর শাসকদল দাবি করেছে, আরও আট জন বিজেপি বিধায়ক (BJP MLA) ক্যামাক স্ট্রিটের দরজায় আছেন। এব্যাপারে জবাব দিলেন গেরুয়া শিবিরের বিধায়ক মনোজ টিগ্গা (Manoj Tigga)।

এদিন বিধানসভায় মনোজকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আরও নাকি আট জন লাইনে? আপনি নাকি দলকে ছ’জনের নাম ও দিয়েছেন? জবাবে মনোজ বলেন , ‘আমি কারও নাম দিইনি। আমরা সংবাদমাধ্যমে শুনছি উত্তরবঙ্গের বিধায়করা যেতে পারেন। কিন্তু নির্দিষ্টভাবে কে বা কারা তা জানি না।’

মনোজ আরও বলেন, ‘উত্তরবঙ্গে ২৬-২৭ জন বিজেপির বিধায়ক আছেন। যদি জানতাম কারা যাবেন তাহলে তাঁদের সঙ্গে কথা বলতাম।’ বিজেপিতে গুঞ্জন, উত্তরবঙ্গের অনেক বিধায়ক ক্ষিপ্ত হয়ে রয়েছেন সাংসদ রাজু বিস্তার উপর। দলে জানিয়েও নাকি লাভ হচ্ছে না। এই প্রশ্ন অবশ্য নস্যাৎ করেননি মনোজ। তিনি বলেন, সমস্যা হলে দলেই তা বলা উচিত। বাড়িতেও সমস্যা হয়। তারজন্য বাড়ি ছেড়ে বেড়িয়ে যাওয়াটা সমাধান হতে পারে না।

এর মাঝে খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। ক্যামাক স্ট্রিটের অফিসে যাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। যদিও হিরণ দাবি করেন, ওই ছবি সাজানো। পাল্টা ডায়মন্ড হারবার থেকে হেসে অভিষেক বলেছিলেন, হিরণের উচিত মামলা করা। সেইসঙ্গে এও বলেছিলেন, আরও অনেক কিছু আমরা রিলিজ করতে পারি কিন্তু করছি না।

একুশের ভোটের পর থেকেই বিজেপির বিধায়ক সংখ্যা কমছিল। ৭৭ থেকে কমে রবিবার ৬৯-এ এসে দাঁড়িয়েছে। এবার আরও আটের গুঞ্জন হাওয়ায় ভাসিয়ে দিয়েছে শাসকদল।

মমতা ডি লিট পাচ্ছেন, দেবতারা আনন্দিত হচ্ছেন: রাজ্যপাল


```