Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ভবানীপুর আর নিরাপদ মনে করছেন না মমতা, তাই নন্দীগ্রাম: মান্নান, সুজন

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নন্দীগ্রামের তেখালিতে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি এ বার নন্দীগ্রামে প্রার্থী হবেন। এ কথা বলার সময়ে তিনি প্রথমে এও বলেছিলেন, "ভবানীপুরকেও আমি অবহেলা করছি না। সেখানেও ভাল প্রার্থী দেব।" তবে পরে, বক্ত

ভবানীপুর আর নিরাপদ মনে করছেন না মমতা, তাই নন্দীগ্রাম: মান্নান, সুজন

শেষ আপডেট: 18 January 2021 12:01

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নন্দীগ্রামের তেখালিতে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি এ বার নন্দীগ্রামে প্রার্থী হবেন। এ কথা বলার সময়ে তিনি প্রথমে এও বলেছিলেন, "ভবানীপুরকেও আমি অবহেলা করছি না। সেখানেও ভাল প্রার্থী দেব।" তবে পরে, বক্তৃতার একেবারে শেষে বলেন, "ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম আমার ছোট বোন। পারলে আমি দুটো আসনেই লড়ব।" মমতার এ কথার মধ্যে তাঁর ‘দুর্বলতা’ সন্ধানে নেমে পড়লেন বিরোধীরা। বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, লোকসভা ভোটের পর থেকেই শোনা যাচ্ছিল, “মমতা ভবানীপুরকে আর নিরাপদ আসন বলে মনে করছেন না। ওখানে প্রার্থী হলে হেরে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আসন বদলানোর কথা ভাবছেন।” তাঁর কথায়, "উনি এমন উন্নয়ন করেছেন যে সেই জোয়ারে সব ভেসে গিয়েছে।" শুভেন্দু-মমতা দ্বৈরথ নিয়েও এদিন টিপ্পনী করেন মান্নান সাহেব। তাঁর কথায়, "মমতার মনে শুভেন্দুকে আতঙ্ক তৈরি হয়েছে। উনি ভূত দেখছেন। নন্দীগ্রামের আন্দোলনের সময়ে প্রিয়রঞ্জন দাশমুন্সি বাইক নিয়ে আগে ঢুকেছিলেন। পরে ওই আন্দোলনের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারীই। মমতা এখন সেই আন্দোলনের ক্রেডিট নিতে চাইছেন।" এ ব্যাপারে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী ভবানীপুরে পরাজয় মেনে নিলেন। বুঝিয়ে দিলেন তাঁর নিজের কেন্দ্র সেফ নয়।" যাদবপুরের বিধায়ক আরও বলেন, "গতবার তো বলেছিলেন শুভেন্দুকে দাঁড় করাচ্ছেন বলে শহিদের মাকে ওখানে প্রার্থী করতে পারছেন না। এবার তো শুভেন্দু নেই। তাহলে শহিদের মা নন কেন? আসলে মুখ্যমন্ত্রী নিজে বাঁচতে চাইছেন।কিন্তু পারবেন না।"

```