Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পর শুক্রবারও থমথমে মানিকচক, সিপিএমের ডাকে চলছে বনধ

সিটুর ডাকা এই বনধে ব্যাপক প্রভাব পড়েছে এলাকায়। সকাল থেকে মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি-ঘোড়া চলাচলের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে যথেষ্ট কম।

পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পর শুক্রবারও থমথমে মানিকচক, সিপিএমের ডাকে চলছে বনধ

মানিকচক

শেষ আপডেট: 19 July 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: বিদ্যুৎ বিভ্রাট নিয়ে পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল মানিকচকের এনায়েতপুর। গুলি চলানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এদিকে বিক্ষোভকারীরা ইট ছুঁড়ে পুলিশের উপর পাল্টা হামলা চালিয়েছিল। পুলিশের গুলিতে দুজন জখম হওয়ার প্রতিবাদে সিটুর ডাকে মানিকচকে ব্লক জুড়ে চলছে ১২ ঘণ্টার বনধ।   

শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ চলবে। সিটুর ডাকা এই বনধে ব্যাপক প্রভাব পড়েছে এলাকায়। সকাল থেকে মানিকচকের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় গাড়ি-ঘোড়া চলাচলের সংখ্যাও অন্যান্য দিনের চেয়ে যথেষ্ট কম। থমথম করছে এনায়েতপুর এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও টহলদারি দিচ্ছে। 

নিরাপত্তার সবদিক খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সম্ভব জৈন। তিনি বলেন, "বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি। বনধের তেমন ভাবে প্রভাব পড়েনি। গাড়ি চলাচল করছে। দোকানপাটও খুলেছে।" 

তবে অনেকেই মালদহের এই ঘটনাকে ১৩ বছর আগের মগরাহাটের নৈনান গ্রামের ঘটনার সঙ্গে তুলনা করছেন। সেখানেও বিদ্যুৎ পরিষেবা নিয়ে জনতা-পুলিশ সংঘর্ষের  পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল রেজিনা খাতুন ও সাহেবা বিবি নামে দু’জনের৷ 


```