Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একটা আমের দাম সাড়ে ১০ হাজার! দুবরাজপুরে নিলামে উঠল লাল টুকটুকে 'মিয়াজাকি'

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এবছর রীতিমতো জলের দরে বিকোচ্ছে আম। এমনকী জামাই ষষ্ঠীর সময়েও মধ্যবিত্তের নাগালের মধ্যেই ছিল আমের দাম। কিন্তু শুনতে অবাক লাগবে, এবছর একটি আম বিক্রি হয়েছে ১০ হাজার ৬০০ টাকায়! তাও আবার এই বাংলাতেই। এ কথা শুনে অনেকেই হা

একটা আমের দাম সাড়ে ১০ হাজার! দুবরাজপুরে নিলামে উঠল লাল টুকটুকে 'মিয়াজাকি'

শেষ আপডেট: 4 June 2023 10:18

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: এবছর রীতিমতো জলের দরে বিকোচ্ছে আম। এমনকী জামাই ষষ্ঠীর সময়েও মধ্যবিত্তের নাগালের মধ্যেই ছিল আমের দাম। কিন্তু শুনতে অবাক লাগবে, এবছর একটি আম বিক্রি হয়েছে ১০ হাজার ৬০০ টাকায়! তাও আবার এই বাংলাতেই। এ কথা শুনে অনেকেই হাঁ হয়ে গিয়েছেন। ভাবছেন, এ আবার কেমন আম?

হ্যাঁ, এই আমটি এক বিশেষ প্রজাতির, যা বাজারে সহজে পাওয়া যায় না। দুবরাজপুরের বনকাটি পাড়ার মসজিদের একটি গাছে হয়েছিল সেই লাল টুকটুকে আম। এমনকী সেই আমের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অদ্ভুত সেই আমটি নাকি আসলে 'মিয়াজাকি' প্রজাতির। যা এক কেজির দাম হয় আড়াই লক্ষ টাকা।

গত শুক্রবার মসজিদ কমিটি সেখান থেকেই একটি আম পেড়ে নিলামে তোলে। যেখানে শেষ অবধি আমটির দর ওঠে ১০ হাজার ৬০০ টাকা পর্যন্ত। স্থানীয় যুবক মির্জা ইজাজ ওই আমটি কিনে নেন। পরে তিনি বলেন, এই আমের কথা শোনার পর থেকেই তা নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করতে শুরু করি। অনেক কিছুই জানতে পারি। তারপর যখন শুনলাম একটি আম নিলামে তোলা হবে, তখনই বাড়ি থেকে মনস্থির করে এসেছিলাম, যে যত দামই উঠুক আমটি আমিই কিনব। ইচ্ছাপূরণ করেছি।

নিলামের পর মসজিদ সভাপতি কাজি আবু তালেব বলেন, 'আমের যা দাম মিলেছে, তা মসজিদের উন্নতিকার্যেই ব্যয় করা হবে। চেষ্টা করব এই গাছটিকে বাঁচিয়ে রাখার।'


```