Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃদ্ধা মাকে নিয়ে চলন্ত ট্রেন-প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন ছেলে! পা ফসকে বড় বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: চলন্ত ট্রেনে (Train) উঠতে গিয়ে পা ফসকে প্ল্যাটফর্ম (Platform) আর ট্রেনের মাঝে ঢুকে গেলেন দুই যাত্রী! আরপিএফ কনস্টেবলের (RFP Constable) তৎপরতায় প্রাণ বাঁচল তাঁদের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বাঁকুড়া স্টেশন

বৃদ্ধা মাকে নিয়ে চলন্ত ট্রেন-প্ল্যাটফর্মের মাঝে পড়ে গেলেন ছেলে! পা ফসকে বড় বিপত্তি

শেষ আপডেট: 7 August 2022 08:11

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: চলন্ত ট্রেনে (Train) উঠতে গিয়ে পা ফসকে প্ল্যাটফর্ম (Platform) আর ট্রেনের মাঝে ঢুকে গেলেন দুই যাত্রী! আরপিএফ কনস্টেবলের (RFP Constable) তৎপরতায় প্রাণ বাঁচল তাঁদের।

ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বাঁকুড়া স্টেশনে। জয়নগর-পুরী এক্সপ্রেসে উঠতে গিয়ে হঠাৎ পা ফসকে যায় এক বৃদ্ধা ও তাঁর ছেলের। ট্রেন তখন চলতে শুরু করেছিল। পা ফসকে বেকায়দায় ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝে ঢুকে যান তাঁরা।

দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান ওই স্টেশনে কর্তব্যরত আরপিএফ মহিলা কনস্টেবল কে তেজা। অতি সাবধানে, তৎপরতার সঙ্গে দুজনকেই প্ল্যাটফর্মে টেনে তোলেন তিনি। তাঁর উপস্থিত বুদ্ধি আর দক্ষতায় দুটি প্রাণ বেঁচেছে।

এরপর ওই মহিলা কনস্টেবল ট্রেনের গার্ডের সঙ্গে যোগাযোগ করে ট্রেন দাঁড় করান। ওই ট্রেনেই তিনি তুলে দেন বৃদ্ধা ও তাঁর ছেলেকে। তাঁর এমন কীর্তিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

আরও পড়ুন: মেয়ের উপর ‘ভর’ হয়েছে, ঝাড়ফুঁক করতে করতে একরত্তিকে মেরেই ফেলল বাবা-মা!


```