Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির সামনেই পড়ে যুবকের মৃতদেহ, গলায় ফাঁসের দাগ! হুলস্থূল বসিরহাটে

দ্য ওয়াল ব্যুরো: ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করে বাড়ির সামনে রাস্তায় মৃতদেহ ফেলে দিয়ে যাবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (man found dead)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) থানার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল

বাড়ির সামনেই পড়ে যুবকের মৃতদেহ, গলায় ফাঁসের দাগ! হুলস্থূল বসিরহাটে

শেষ আপডেট: 19 December 2022 05:55

দ্য ওয়াল ব্যুরো: ফোন করে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করে বাড়ির সামনে রাস্তায় মৃতদেহ ফেলে দিয়ে যাবার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (man found dead)।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) থানার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে। মৃত যুবকের নাম সুদীপ দে। সূত্রের খবর, ২৯ বছর বয়সি সুদীপের মোবাইলে একটি ফোন আসে রবিবার বিকেল ৩টে নাগাদ। ফোনে কথা বলার পরেই বাড়ি থেকে বের হয়ে যায় সুদীপ। তারপর রাত গড়িয়ে গেলেও ফেরেননি তিনি।

সোমবার সকালবেলা সুদীপের বাড়ির সামনে রাস্তার উপর একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে সুদীপের বাড়ির লোককে ডেকে নিয়ে আসেন তাঁরা। সুদীপের মা করুণা দে এসে দেখেন, সেটি তাঁর ছেলেরই মৃতদেহ।

খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সুদীপের মৃতদেহের গলায় একাধিক দড়ির দাগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে যুবককে।

সূত্রের খবর, সুদীপ কখনও স্থায়ীভাবে কোনও কাজ করেনি, সে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিল। কখনও টোটো চালাত, কখনও বা দিনমজুরের কাজ করত। করুণাদেবীর অভিযোগ, খুন করা হয়েছে তাঁর ছেলেকে। যদিও কে, কী কারণে সুদীপকে খুন করল তা নিয়ে ধন্দ্বে পুলিশ থেকে এলাকাবাসী, সকলেই। ছেলের খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন করুণাদেবী।

পুলিশ সুদীপের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। পুরনো শত্রুতার জেরে খুন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খুঁজে দেখছে পুলিশ। সুদীপের মোবাইল ফোনটি খুঁজে পাওয়া গেলে অনেক রহস্যের সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

হারের পরেই ফুটবলপ্রেমীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজপথ, কাঁদানে গ্যাস ছুড়তে হল পুলিশকে


```